Breaking News

শৈলকূপায় ভেজাল গুড়ের কারখানায় থেকে জব্দ হলো বিষাক্ত কেমিক্যাল ও সিমেন্ট মিশ্রিত পাটালি

মফিজুল ইসলাম শৈলকূপা (ঝিনাইদহ) :
 ঝিনাইদহের শৈলকুপা  উপজেলার পাখি গ্রাম খ্যাত আ সুরহাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্ষতিকারক কে মিক্যাল মিশ্রিত ভেজাল খেজুরের গুড় ও পাটালি জমব্দ করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
বৃহস্পতিবার  ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর সঙ্গীও ফোর্স নিয়ে আসুরহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। জানা যায়  রাজশাহী থেকে আসা দুই গাছি পরিচালিত হওয়া দুইটি অবৈধ গুড় ও পাটালি উৎপাদন কারখানায় হানা দেয়।।
তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চতুর গাছিরা কৌশ লে সটকে পড়ে।
অভিযানস্থলে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে সেখানে তৈরি করা হচ্ছিল কথিত ‘খেজুরের গুড় ও পাটা লি’।  উদ্ধারকৃত পাটালিতে পাওয়া গেছে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদান হাইড্রোজ এছাড়াও  গুড় শক্ত করতে এবং রঙ উজ্জ্বল করতে বিষাক্ত কেমি ক্যাল ও সিমেন্ট ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
 খেজুরের রসের সাথে চিনি ও কৃত্রিম রঙ মিশিয়ে তৈরি হচ্ছিল এই পাটালি।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারি পরিচালক সাধন কুমার।  জানান, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চক্রগুলোর বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত ভেজাল গুড় ও সরঞ্জামাদি ধ্বংস করে ও কিছু জব্দ করা হয়েছে।

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …