Related Articles
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাইদ চাঁদের পক্ষে চারঘাট ও সারদা বাজারসহ আশে পাশের বিভিন্ন হাট-বাজারে ভোট চাইলেন একদল আইনজীবী। প্রতিটি দোকান ঘর ও বাজারে উপস্থিত বিভিন্ন জনের হাতে চাঁদের লিফলেট দিয়ে ভোট চান রাজশাহীর আইন জীবিরা। বুধবার দিনব্যাপী তঁারা ধানের শীষের জন্য ভোট চান এবং তারেক রহমানের প্রতিশ্রুতি পেঁৗছে দেন।
রাজশাহী জজকোর্টের সিনিয়র আইনজীবি এরশাদ আ লীর নেতৃত্বে একদল আইনজীবি ভোটারদের কাছে গিয়ে আবু সাইদ চাঁদের ধানের শীষের লিফলেট বিতরন করেন এবং বিএনপির ঘাটি হিসেবে পরিচিত চারঘাট-বাঘা আস নে বিপুল ভোটের ব্যবধানে চাঁদকে বিজয়ী করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে বিএনপি ক্ষতায় গেলে ফ্যা মিলি কার্ডসহ সব ধরণের সুযোগ সৃষ্টি হবে বলে ভোটা রদের কাছে প্রতিশ্রুতি তুলে ধরেন এরশাদ আলী।
এসময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন,চারঘাট উপজে লা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, এডভো কেট রাকিব হোসেন সরকার(রোকন) প্রমুখ।
Bartabd24.com সব খবর সবার আগে