বগুড়ার আদমদিঘীতে নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকে পুলিশের হানায় ১ জন গ্রেফতার করা হয়েছে।
হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে এলাকায় সন্ত্রাসী ও নৈরাজ্যের সৃষ্টি করার ল ক্ষ্যে বগুড়ার আদমদিঘীতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী র গোপন বৈঠক থেকে থানা পুলিশ সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান (৪৫)কে গ্রেফ তার করেছে।
আদমদিঘী থানা পুলিশ সুত্রে জানাযায়, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে সোমবার রাতে উপজেলার নিমাইদীঘি গ্রামের মসজিদে পাশে একটি চায়ের দোকানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করে ছেন এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পা দক রোকনুজ্জামানকে গ্রেফতার করেছেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গোপন বৈঠকে উপস্থিত অনেকে পালিয়ে গাছে।
পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
রোকনুজ্জামান সান্তাহার পৌর এলাকার সাতা হার ঈদগা মাঠ এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।#

মোঃ মনসুর আলী আদমদিঘী বগুড়া প্রতিনিধিঃ 



















