ঢাকা অফিস: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে তথ্যপ্রবাহের গতি যেমন বেড়েছে, তেমনি অপতথ্য, ভুয়া তথ্য ও বিকৃত তথ্য ছড়ি য়ে পড়ার সুযোগও অনেক বেড়েছে।
তিনি বলেন, বর্তমান সময়ে সরকার ডিজিটাল প্ল্যাটফ র্মের দর্শক ও ব্যবহারকারীদের অপত থ্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে কাজ করছে।
তথ্যমন্ত্রী জানান, সরকারের অঙ্গীকার অনুযায়ী একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে।
সাংবাদিক, গণমাধ্যমকর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সব অংশীজ নের অংশগ্রহণের মাধ্যমে এই কমিশন গড়ে তোলা হবে।
অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া পোস্টের এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে সোমবার (১১ মে) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
সন্ধ্যায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া তথ্য ও বিকৃত তথ্য ছড়ানোর প্রবণতা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
এ ধরনের অপতথ্যের প্রভাব থেকে বেরিয়ে এসে দায়িত্ব শীল তথ্যচর্চা গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই জগৎ এত দ্রুত পরিবর্তিত হচ্ছে যে পুরোনো জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না।
তাই গণমাধ্যম ও প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নতুন ও সৃষ্টিশীল ধারণা সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি দায়িত্বশীল, স্বাধীন ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম পরি বেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রীকে স্বাগত জানান এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ।
পরে তিনি প্রতিষ্ঠান টির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সামগ্রিক কর্মপরি বেশে সন্তোষ প্রকাশ করেন।

Reporter Name 






















