Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কচুরিপানায় বিপর্যস্ত শৈলকুপার কুমার নদ,  দুর্গাপূজার আগে অপসারণের দাবি

মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ)ঃ
ঝিনাইদহের শৈলকুপা শহরের মাঝ দিয়ে  বয়ে যাওয়া কুমার নদ এখন কচুরিপানায় প্রায় ঢেকে গেছে।
এতে আসন্ন দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন ও নৌযান চলাচল নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত কচুরিপানা অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় হিন্দু সম্প্র দায়ের লোকজন।
কুমার নদের দুই তীরে শৈলকুপা শহর ও আশপাশের এলা কার অন্তত ৩০০ হিন্দু পরিবারের বসবাস। প্রতিবছর এখানে ব্যাপক আয়োজনে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
শৈলকুপার সবচেয়ে বড় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের এক মাত্র স্থান এই কুমার নদ। স্থানীয়রা জানান, আগের বছরগু লোতে প্রতিমা বিসর্জনের দিন নদীর ডোলভিটা থেকে নতুন ব্রিজ পর্যন্ত এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হতো।
হাজারো মানুষ নৌকায় করে বিসর্জন দেখতে আসতেন। প্রতিমা জোড়া দেওয়া ডাবল নৌকায়, আর পরিবারের সবাই সাধারণ নৌকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত কুমার নদের বি ভিন্ন ঘাটে ঘুরে বেড়াতেন শত শত নৌকা। পরে নিজ নিজ ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হতো।
তবে এবার নদজুড়ে ব্যাপক কচুরিপানা জমে থাকায় নৌকা চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। পাশাপাশি কচুরি পানার কারণে মশার উপদ্রবও বেড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
এই ব্যাপারে সুশান্ত কুমার নামের এক ব্যক্তি জানান,কুমার নদে কচুরিপানায় যেভাবে নদ ভরে গেছে তা পরিষ্কার না করলে প্রতিমা বিসর্জন দিতে সমস্যা হবে।
তবে সব সনাতন ধর্মাবলম্বীদের দাবি, দুর্গাপূজার আগেই প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে কুমার নদ থেকে কচু রিপানা অপসারণ করলে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন ও নৌকায় উৎসব উপভোগ করা সম্ভব হবে।
এই ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহফুজুর রহমান  জানান দ্রুতই কুমার নদের কিছু অংশ থেকে কচুরিপানা পরিষ্কার করা হবে।
About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

কচুরিপানায় বিপর্যস্ত শৈলকুপার কুমার নদ,  দুর্গাপূজার আগে অপসারণের দাবি

Update Time : 01:10 pm, Saturday, 3 October 2026