সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লোনা পানি বহনকারী কার্গো জাহাজ এমভি আশকাফুর এর মাস্টার লুৎফার রহমানের (৫৫)।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শ্যামনগর উপ জেলার চৌদ্দরশি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফার রহমান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার নুর ইসলামের ছেলে।
জানা গেছে, দুপুরের দিকে লোনা পানি বহনকারী কার্গো জাহাজ এমভি আশকাফুর খোলপেটুয়া নদীর চৌদ্দরশি এলাকায় অবস্থান করছিল।
এ সময় অন্য একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিলে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন মাস্টার লুৎফার রহমান। এতে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজে লা স্বাস্থ্য কম প্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে লুৎফার রহমানকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসাকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বুুড়িগোয়ালিনী নৌ থানার পুলি শের একটি দল ঘঠনাস্থল পরিদর্শন করেন।
বুড়িগোয়ালিনী নৌ থানার ইনচার্জ হাফিজ উদ্দিন জনান, জাহাজের গতিপথ, অন্য বাল্কহেডের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের পরিস্থিতি এবং কিভাবে লুৎফার রহমান দুর্ঘটনার কবলে পড়েন, এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Reporter Name 



















