Dhaka , Sunday, 25 October 2026
সর্বশেষ:
চৌগাছায় এক ব্যাক্তিকে কুপিয়ে জখম যশোরে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমপি ডাঃ ফরিদ ঝিকরগাছায় ১৩ নভেম্বর শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক গোপালগঞ্জে সরকারি স্কুলে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ, দুই লাখ টাকা দাবির নালিশ গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণ: জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবি পার্টির যশোরের বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালান মালামাল আটক এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক

খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও তা গোপনে বিক্রির চক্রের মূলহোতাকে আটক করেছে র্যাব-৬ (র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন)।

পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল ডুমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে হাতে নাতে আটক করে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আনিসুর রহমান পলাশ (৪০)। তিনি উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত লুৎফর রহমান মাহমুদের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডুমুরিয়া ও এর আশ পাশের এলাকায় অবৈধভাবে ঘোড়া জবাই করে গোশত প্রস্তু ত করে কিছু অসাধু চক্রের সহায়তায় তা অন্য পশুর মাংস হিসেবে সরবরাহ করা হচ্ছিল।

র্যাব-৬ দীর্ঘদিন ধরে এই চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। শনিবার ভোরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলি শ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদের নেতৃত্বে অভিযা নটি পরিচালিত হয়। অভিযানে কাঞ্চনপুর এলাকা থেকে ঘো ড়ার মাংস প্রস্তুতকালে পলাশকে র্যাব আটক করে।

পরবর্তীতে শনিবার দুপুর সাড়ে ১২টায় আটককৃত আসামি কে ডুমুরিয়া উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট ও সহকারী কমি শনার (ভূমি) মোঃ সোহেল রানার কার্যালয়ে হাজির করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত আ ইনের আওতায় আনিসুর রহমান পলাশকে ৩ মাসের বিনাশ্র ম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান দলের প্রধানের বক্তব্য: আভিযানিক দলের প্রধান ও র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতি রিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,”গত প্রায় ২ মাস ধরে র্যাব-৬ এই অসাধু চক্রটির প্রতিটি কর্মকাণ্ড অত্যন্ত সতর্কতার সাথে অনু সরণ (ফলো) করছিল।

এরা গোপনে ঘোড়া জবাই করে মাংস বাজারজাত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। শনিবার ভোরে আমাদের কাছে সুনি র্দিষ্ট তথ্য আসে যে সেখানে ঘোড়া জবাইয়ের কাজ চলছে।

তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আলামতসহ আসামিকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও জন স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রতারণামূলক অপরাধের বিরুদ্ধে আমাদের এ কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যা জিস্ট্রেট মোঃ সোহেল রানা জানান,”অপরাধ স্বীকার ও আ লামত প্রমাণের ভিত্তিতে আটককৃত ব্যক্তিকে ৩ মাসের কা রাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থবিরোধী ও প্রতারণামূলক যেকোনো কর্মকাণ্ড রোধে উপজেলা প্রশাসন কঠোর অব স্থানে রয়েছে।”

কারাদণ্ডপ্রাপ্ত আনিসুর রহমান পলাশকে জেলহাজতে প্রের ণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

About Author Information

Popular Post

চৌগাছায় এক ব্যাক্তিকে কুপিয়ে জখম

ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক

Update Time : 12 Hours Ago