যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ভার তীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাং লাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর অধী নস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৪০ টি শাড়ী, ২ কেজি কিসমিস ও ১৪২টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৪,৩২,১০০/-(চার লক্ষ বত্রিশ হাজার একশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরি কল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সী মান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

স্টাফ রিপোর্টার,যশোর: 


















