Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদাবাজের কারণে সরকারের ওপরে যে কালিমা লিপ্ত হবে, সেই কালিমার দাগ সরকার নেবে না:আইন মন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘একজন চাঁদাবাজ দলীয় পরিচয় দিয়ে যদি হাসপাতালে এসে চাঁদাবাজি করে সেটা তার ব্যক্তি লাভ হতে পারে।
কিন্তু এই চাঁদাবাজের কারনে সরকারের ওপরে যে কালি মা লিপ্ত হবে, সেই কালিমার দাগ সরকার নেবে না।’ বলে মন্তব্য করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড ভোকেট আসাদুজ্জামান।
তিনি বলেন সরকারি দপ্তর ও সরকারের কোনো উন্নয়ন প্রকল্পে দলীয় কোনো সিন্ডিকেট চান না তারা।
তিনি আরও বলেন, আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয় আমাদের নেতাকর্মীরা সুবিধা পাবেন। তবে এমন সুবিধা আমরা দেবো না, যা সরকারের বদনাম করে বেড়া য়।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় শৈলকূপা উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থা পনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সম্প্রতি বরিশালে জোর করে দলীয় পরিচয়ে একজন চেক সাইন করাতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা রাত পার হতে দেইনি।
সেই ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, ‘অপরাধী, সে দলের (বিএনপি) যত বড়ই নেতা হোক না কেন, তার পরিচয় সে অপরাধী।
কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে, আর সেই খালি জায়গায় আপনি নিজেই বসে যাবেন, তাহলে ভুলের স্বর্গে বসবাস করছেন।
এরকম ভুল ধারণা আপনারা করবেন না। আমরা এমন কোনো সুবিধা দলীয় নেতাকর্মীদের দেবো না, যাতে করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। দলের বদনাম হবে এমন কোনো কাজ কোনো দলীয় নেতাকর্মীর কাছ থেকে মেনে নেওয়া হবে না।’
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘হাসপাতালটি ৫০ শয্যাবিশিষ্ট। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত হাস পাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হো সেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শৈলকূপা উপজে লা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজে লা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক র্তা ডা. মো. রাশেদ আল মামুন প্রমুখ।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

চাঁদাবাজের কারণে সরকারের ওপরে যে কালিমা লিপ্ত হবে, সেই কালিমার দাগ সরকার নেবে না:আইন মন্ত্রী

Update Time : 05:10 pm, Friday, 10 July 2026