রাশেদুল হক রাশেদ,চৌগাছ: :যশোরের চৌগাছায় অস্ব চ্ছল, পঙ্গু ও চলাচলে অক্ষম মানুষের পাশে দাঁড়িয়ে মান বিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চৌগাছা সমিতি-ঢাকা।
সমাজের সুবিধাবঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম মানুষের জীবনযাত্রা কিছুটা সহজ ও স্বাভাবিক করার লক্ষ্যে তা দের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই ২০২৬) চৌগাছা উপজেলা অডিটোরি য়ামে আয়োজিত এক সুশৃঙ্খল ও আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে এই হুইলচেয়ার বিতরণ কার্যক্রম অনু ষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অস্ব চ্ছল ও চলাচলে অক্ষম মানুষ এবং তাদের স্বজনরা উপ স্থিত ছিলেন।
হুইলচেয়ার হাতে পেয়ে অনেক উপকার ভোগী আবেগা প্লুত হয়ে পড়েন এবং আয়োজক দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা সমিতি-ঢাকার সভাপতি জনাব নাসিমুল গনি (শেলী)।
তিনি বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্যও বটে। তিনি বলেন, চৌগাছা সমিতি-ঢাকা সব সময় চৌগা ছার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কোনো মানু ষের স্বপ্ন বা সম্ভাবনাকে থামিয়ে দিতে পারে না। সমাজের সকলের সম্মিলিত সহযোগিতায় প্রতিবন্ধী মানুষদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগা ছা সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই চৌগাছা সমিতি-ঢাকার মূল লক্ষ্য।
মানবিক এই কার্যক্রমের মাধ্যমে অনেক অসহায় মানুষের চলাচল সহজ হবে এবং তারা স্বাভাবিক জীবন যাপনে নতুন করে অনুপ্রেরণা পাবেন।
তিনি আরও বলেন, শুধু হুইলচেয়ার বিতরণ নয়, ভবিষ্য তেও চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি, দরিদ্র মেধাবী শিক্ষা র্থীদের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে চৌগাছা সমিতি-ঢাকা।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আশেক হাচানের সভাপতির বক্তব্যে তিনি চৌগাছা সমিতি-ঢাকার এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সমা জের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। তিনি সমাজের সকলকে মানবিক কাজে অংশগ্রহ ণের আহ্বান জানান।
এ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন। এ সময় অনেক প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের চোখে আনন্দের অশ্রু দেখা যায়। দীর্ঘদিন ধরে চলাচলের কষ্টে ভোগা মানুষগুলো নতুন হুইলচেয়ার পেয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, সাংবা দিক, শিক্ষক, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী জন এবং চৌগাছা সমিতি-ঢাকার সদস্যরা উপস্থিত ছি লেন।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহ মর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাকে আরও শক্তিশা লী করবে।
অস্বচ্ছল ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে চৌগাছা সমি তি-ঢাকা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃস ন্দেহে অনুসর ণীয় এবং প্রশংসার দাবিদার।
Bartabd24.com সব খবর সবার আগে