চৌগাছা( যশোর)প্রতিনিধি:যশোর-২আসনের(চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের ঐকান্তিক প্রচেষ্টার তার নির্বাচনী এলাকায় উন্নয় নের চিত্র বদলে যাচ্ছে।
তিনি এমপি হবার পর থেকে উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নানামুখী উদ্যোগ নিয়ে দিন রাত কাজ করে চলেছেন। তিনি এলাকার সাধারন মানুষের সাথে বেশী সময় কাঁটিয়ে থাকেন।
যে কারনে তিনি একজন মানবিক এমপি হিসাবে ইতো মধ্যে পরিচিতি লাভ করেছেন। উপজেলার শত শত দুস্থ ও অসহায় মানুষের আর্থিক সহায়তা দিয়ে থাকেন তিনি।
উন্নয়ন কাজের মধ্যে তিনি সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য,শিক্ষা,ইত্যাদির উপরে।
তার নির্বাচনী এলাকার চৌগাছা-ঝিকরগাছার বিভিন্ন চলমান উন্নয়ন কর্মকা,ন্ড নিয়মিত তদারকি করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত একশ আসনের বর্ধিত ভবন আগামী ১৩ ই জুন উদ্বােধনের উদ্যেগ নিয়ে ছেন তিনি।
স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নানা মুখী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন ।
জগদীশপুর তুলা উন্নয়ন গভেষনা ফার্মটিকে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন,এলাকায় নারী শিক্ষার উন্নয়নে চৌগা ছা মৃধাপাড়া মহিলা কলেজ,ছারা পাইলট বালিকা বিদ্যা লয়টি জাতীয় করন, গন মাধ্যমের উন্নয়নে সাংবাদিক জন্য একটি নিজস্ব ভবন নির্মানের কথাও ভাবছেন তিনি।
তার প্রচেষ্টায় বিশ্বব্যাংকের অর্থায়নে উপজেলা বিভিন্ন ইউনিয়নে ৭১কোটি টাকা ব্যয়ে (গ্রামীন উন্নয়ন প্রকল্প) ৩৩.২কিঃ মিঃ সড়ক,৭২টি ড্রেন কালভার্ট, নারায়নপুর বাজার গ্রোথ সেন্টার নির্মান কাজ এগিয়ে চলেছে।
এছাড়াও এলজিইডি,এডিপিসহ বিভিন্ন প্রকল্পের কাজও থেমে নেই।
এরই অংশ হিসাবে আজ (২৬ মে) মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার নারায়নপুর বাজার গ্রোথ সেন্টার, নারায়ন পুর সড়ক,হাকিমপুর ইউনিয়নের বকশীপুর সড়ক পাকা করন,ড্রেন,কালভার্ট নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সরজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের সাথে বলে সার্বিক খোঁজ খবর নিয়েছেন এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ।
তিনি এলাকায় পরিদর্শনকালে স্থানীয় উৎসুক জনতা এমপি সাহেবকে দেখতে তার কাছে ছুলে আসেন। তাদের এলাকার সমস্যার কথা গুলো তিনি মনোযোগ সহকারে শোনেন।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার,ঠিকাদার মোঃ জিলান শেখ,সাব-ঠিকাদার মনিরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী,সাংবাদিক ফারুক আহাম্মেদ,নারায়নপুর বাজার কমিটির সদস্য হাফিজুর রহমান,ওয়াজেদ আলী সহ এলাকাবাসী।

Reporter Name 



















