চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার খেলো য়াড় ও ক্রীড় সংগঠনের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন একটি অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম খেলার প্রয়োজ নীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।
এরপর তিনি উপজেলার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক নের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়া উল্লাহ,উপজেলা প্রকল্প কর্মকর্তা মোছাঃ শামসুন্না হার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন, ,চৌগাছা পৌর যুবদলের সদস্য সচিব ও ক্রীড়া সংগঠক মোঃ মঈন উদ্দিন মঈন,উপজেলা ফুটবল দলের কোচ আনোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড়,,খেলা প্রেমী, ব্যক্তিত্ব ও সংঘঠক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগান,সাংবাদিক এবং গন্যমান্যব্যক্তিবর্গ।

Reporter Name 



















