যশোরের চৌগাছার স্বরুপদাহ ইউনিয়নের বাঘার দাড়ি গ্রামে গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে এক প্রতি বন্ধী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটবাটি ঘটেছে সোমবার ভোর রাতে।
নিহতের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাকচা লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (৪৫)। তার পিতা মৃত সিরাজুল ইসলাম ছেলে।
নিহত মিজানুর রহমান একজন প্রতিবন্ধী সরকারি ভাতা প্রাপ্ত ব্যক্তি।
স্থানীয়দের দাবি,তিনি চৌগাছা উপজেলার স্বরূপদা ইউনি য়নের বাগারদাড়ি গ্রামে গরু চুরি করতে গিয়ে ছিলেন এমন সন্দেহে জনতা তাকে আটক করে গণপি টুনি দেয়। পরে তার মৃত্যু হয়।
তবে সর্বশেষ তথ্য মতে জানা যায় তিনি গরু চোর নয়, তিনি একজন বাক প্রতিবন্ধী মানুষ।
না বুঝেই সন্দেহ মূলক ভাবে স্থানীয়রা তার চলাফরা সন্দেহ জনক দেখে তাকে পিটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়ে ছে।

চৌগাছা( যশোর)প্রতিনিধিঃ 



















