Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চৌগাছায় বাওড়ের গার্ড আতিয়ারকে জবাই করে হত্যা::আটক ২

চৌগাছা( যশোর) প্রতিনিধি: চৌগাছার সিংহঝুলী ইউনি য়নের পিতম্বরপুর গ্রামের বেড়গোবিন্দপুর বাওড় এলাকা থেকে এক বাওড় গার্ডের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

নিহত আতিয়ার রহমান (৪২) উপজেলার লস্করপুর গ্রামে র ছবেদ আলীর ছেলে। তিনি বেড় গোবিন্দপুর বাওড়ের গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়,,গত শনিবার (২০ জুন, ২০২৬) সকাল থেকে আতিয়ার রহমান নিখোঁজ ছিলেন।

অবশেষে আজ রবিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে তাঁর ভাতিজা হাসা ন বেড় গোবিন্দপুর বাওড়ের একটি ক্যানেলে কচুরি পানার নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান।

পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

একাধিক সূত্র জানাগেছে,,দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে আতিয়ার রহমানকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পেটে আঘাত করে হত্যা করেছে।

এ ছাড়া তাঁর পিঠের ডান পাশে বগলের নিচেও আঘাতের চিহ্ন রয়েছে। তাকে জবাই করে হত্যার পর মরদেহ কচুরি পানার নিচে লুকিয়ে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।

এ খবর পেয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ও পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সিকদার সহ পুলিশের একটি দল দ্রুত ঘটনস্থলে ছুটে যান।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান,এ ঘটনার সাথে জড়িত যেই থাক কাউকে ছাড় দেয়া হবে না। আশা করি খুব শিঘ্রহই এ হত্যা কান্ডের মূল রহস্য বেরিয়ে আসবে।

ইতোমধ্যে আমরা ফতেপুর গ্রামের হাফিজু রের ছেলে ওসমান (৩০) ও লস্করপুর গ্রামের সফেদ আলী মন্ডলের ছেলে রাশেদ (৩৮) নামে দুই জনকে প্রাথ মিকভাবে জি জ্ঞাসা বাদের  জনঢ় আটক করা হয়েছে।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

চৌগাছায় বাওড়ের গার্ড আতিয়ারকে জবাই করে হত্যা::আটক ২

Update Time : 06:14 pm, Sunday, 21 June 2026