নিজস্ব প্রতিবেদক (যশোর):যশোরের চৌগাছায় জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করার ল ক্ষ্যে ৫১ সদস্যবিশিষ্ট ‘উপজেলা কমিটি- গঠন করা হয়েছে।
গত ১২ আগস্ট চৌগাছা বি.কে প্লাজার হলরুমে অনুষ্ঠিত এক কর্মীসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির সম্মানিত আহ্বায়ক মকবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়কগণসহ জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন বলেন, “আগা মী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিকে তৃণমূল থেকে সুসংগ ঠিত করার বিকল্প নেই।
ত্যাগী ও সৎ কর্মীদের মূল্যায়ন করে চৌগাছায় যে নতুন নে তৃত্ব সামনে আনা হয়েছে, তাদের হাত ধরেই এ অঞ্চলে দল আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।”
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “সকল ভেদাভেদ ভুলে নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে চৌগাছার প্রতিটি ইউ নিয়ন ও ওয়ার্ডে জাতীয় পার্টির সাংগঠনিক ভিত মজবুত করতে হবে। ঝিমিয়ে পড়া সংগঠনকে চাঙ্গা করতে নবগঠিত এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে।”
সভায় বিস্তারিত মতামত বিনিময় শেষে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৫১ সদস্যের এই কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে মোঃ আব্দুর রশীদ মৃধা-কে আহ্বায় ক এবং প্রনব রায়-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন: যুগ্ম-আহ্বা য়ক: শফিকুল কবির সনু, হাবিবুর রহমান উজ্জ্বল, আব্দুল মান্নান, ডা: আব্দুল মান্নান, আলী হোসেন, আয়ূব হোসেন, মিজানুর রহমান মিজান, মিজানুর রহমান এবং গোলাম মাওলা।
সম্মানিত সদস্য: মকবুল হোসেন ও ডা: নজিম উদ্দীন এছা ড়াও রিপন মিয়া, নুর ইসলাম, দেলোয়ার হোসেন, মো সলেম মন্ডল, মাস্টার ফিরোজ রশিদ, শ্রী গোষ্ঠ গোপাল দাসসহ অন্যান্য ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সদস্য হিসে বে অন্ত র্ভুক্ত করা হয়েছে।
কমিটির নেতৃবৃন্দ জানান, চৌগাছা উপজেলা ও পৌরসভা শাখার যৌথ আলোচনার মাধ্যমে গঠিত এই ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি জেলা নেতৃত্বের কাছে অনুমোদনের জন্য দাখিল করা হয়েছে।
দ্রুততম সময়ে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তোলাই এ কমিটির মূল লক্ষ্য।

Reporter Name 



















