যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছায় নিজেকে ডিজিএফআইয়ের সদস্য পরি চয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে,কালীগঞ্জ উপজেলার হাফিজুল্লাহ নামে এক ব্যক্তি বিভিন্ন জায়গায় নিজে কে ডিজিএ ফআই সদস্য পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার পরিচয় নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হলে জনতা তাকে আটক করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক ব্যক্তির প্রকৃত পরিচয় ও তিনি কোনো প্রতারণার সঙ্গে জড়িত কি না, তা যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন কালীগঞ্জ উপজেলার হাফিজুল্লাহ নামে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। ঘটনার কারন এখনও জানা যায়নি জিজ্ঞাসাবাদ চলছে।

Reporter Name 



















