Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চৌগাছায় মায়ের উপর রাগ করে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যূ

  • Reporter Name
  • Update Time : 08:54 am, Thursday, 13 August 2026
  • 89 Time View
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় মায়ের ওপর অভিমান করে আত্মহানির চেষ্টা করা লাবন্য (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয় নের সুখপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
‎

পরে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
‎

নিহত লাবন্য সুখপুকুরিয়া গ্রামের সেলিমের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
‎

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে লাবন্য তার মায়ের কাছে হাঁসের মাংস খাওয়ার আবদার করে। পরে তার মা হাঁসের মাংস রান্না করে না দেওয়ায় শিশুটি অভিমান করে।
‎

এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বসতঘরের শয়নকক্ষে আত্মহানির চেষ্টা করে।
‎

এ বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
‎

এ বিষয়ে চৌগাছা থানার পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‎

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

চৌগাছায় মায়ের উপর রাগ করে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যূ

Update Time : 08:54 am, Thursday, 13 August 2026