চৌগাছা ( যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় যুবদল নেতা মইফুলের ওপর হামলার ঘটনার প্রতি বাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপ জেলা যুবদল ও পৌর যুবদল।
শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড় (লাইট চত্বর) এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টা ন্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলার ৫ নম্বর চৌগাছা ইউনিয়নের মন্মতপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ও যুবদল নেতা মইফুলের ওপর একই গ্রামের নুরু মিয়ার ছেলে শুকুর আলী হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উপজেলা যুবদলের সভাপতি এম এ মান্নান ধনির নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
তারা হামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বা ন জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আ হ্বায়ক ফারুক হোসেন, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম ও আরাফাত রহমান,যুবনেতা তুফান, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন,যুগ্ম আহ্বায়ক মিঠুন, নুরুল ও কবির, যুবনেতা রকি, মিঠু, রানা এবং উপজেলা ও পৌর যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।

Reporter Name 



















