এর আগে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজে লা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হয়।
রুকনদের প্রত্যক্ষ ভোটে মাওলানা নুরুল ইসলাম উপজেলা আমির নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ার পর শুক্রবার তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামা য়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, মাওলানা মিজা নুর রহমান,সাবেক পৌর আমির মাওলানা আব্দুল খালেক ও ডা. জিল্লুর রহমানসহ অন্যরা।
রুকনদের সরাসরি ভোটে নির্বাচিত মাওলানা নুরুল ইসলাম চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের বাসিন্দা। তিনি পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

যশোর প্রতিনিধি 


















