বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
সে গাইবান্ধার সাঘাটা উপজেলার পুঠিমারি গ্রামের মৃত মোজাম ব্যাপারির ছেলে বলে জানা গাছে।
সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, শুক্রবার ভোরে হেলালিয়া স্টেশনের উত্তর পাশে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে স্থানীয় রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে আইনে প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তা র লাশ হস্তান্তর করেছেন।
সে আত্মহত্যা করেছে? নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এরির্পোট লেখা পর্যন্ত এর সঠিক কারণ জানাযায়নি।
তবে তার পরিবারের লোকজন বলছে বৃহস্পতিবার সকালে সে মায়ের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার এ মৃত্যু ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মোঃ মনসুর আলী আদমদিঘী বগুড়া প্রতিনিধিঃ 


















