সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার পথচলায় ৩৬ বছর পূর্ণ করল শৈলকুপার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘দিবালোক’।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা পাবলিক হল ও লাইব্রেরির প্রকৌশলী ড. গোলাম মোস্তফা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে দিবালোক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দিরাজ মাহমুদের সভাপতিত্বে এবং মিরাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহসভাপতি মাসুদুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ফরিদ রেজা, বীর মুক্তিযোদ্ধা জেড. এ. ওয়াহেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল আলম কোটন। মুখ্য আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধ্যাপক ড. তপন কুমার রায়।
এ ছাড়া উপস্থিত ছিলেন কবি গোলাম মোস্তফা একাডেমির সভাপতি আনোয়ার হোসেন, নাট্যব্যক্তিত্ব গোলাম সরোয়ার সহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ মাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চার গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।
সাংবাদিকতায় বিমল কুমার সাহা, সংগীতে ফিরোজ খান নুন, নাট্যশিল্পে ডাক্তার মো: আনোয়ার হোসেন (বীর মুক্তি যোদ্ধা) এবং যাত্রাশিল্পে মো. তাহাজ উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
পরে রয়েল আহমেদের সঞ্চালনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাহিত্য, সংগীত ও সংস্কৃতির নানা পরিবেশনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

মফিজুল ইসলাম শৈলকুপা ঝিনাইদহ 


















