রাশেদুল ইসলাম,চৌগাছা (যশোর)থেকেঃযশোরের চৌ গাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নতকরা, রো গীদের ভোগান্তি কমানো, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিক ল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
একই সঙ্গে আগামী ১১ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্সের ১০০ শয্যার সম্প্রসারিত ভবনের উদ্বোধন অনুষ্ঠা নের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কম প্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ব্যবস্থা কমিটির সভাপতি ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোস লেহ উদ্দিন ফরিদ।
সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের বর্তমান কার্যক্রম, রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালন, রোগীদের জন্য আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ নানা বিষয় পর্যালোচনা করা হয়।
সদস্যরা হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরে বাস্তবসম্মত বিভিন্ন মতামত ও সুপারিশ প্রদান করেন।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী ১১ জুলাই ১০০ শয্যার সম্প্রসারিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি, অতিথি আপ্যায়ন, নিরাপত্তা ব্যবস্থা, অনুষ্ঠান পরিচালনা এবং আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. শওকত আলী। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জন বান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
এনসভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, ডা. ইমদা দুল হক, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. ইয়াকুব আলী, প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব বকুল ইসলাম মিন্টু, চৌগাছা ক্লাবে র সেক্রেটারি আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি হাসান মাহমুদ, সাংবা দিক ইমাম হোসেন সাগর,রাশেদুল হক রাশেদ সহ উপ জেলা স্বাস্থ্য ব্যবস্থা কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
সভা শেষে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, ১০০ শয্যার সম্প্রসারিত ভবন চালু হলে চৌগাছাসহ আশ পাশের এলাকার সাধারণ মানুষ আরও উন্নত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।
এতে রোগীদের চিকিৎসা গ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্সের সেবার পরিধিও উল্লেখযো গ্যভাবে সম্প্রসারিত হবে।

Reporter Name 



















