চৌগাছা উপজেলার নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকালে এ উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মেজ বাহ উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি এসএম সালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দিন খান ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপ তি তরিকুল ইসলাম ডবলু।
এদিকে একই উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহের উদ্বোধন করা হয়।

মোঃ ফখরুল ইসলাম, যশোর: 



















