চৌগাছা( যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের রায়হান উদ্দীন (চৌগাছা বাজারের মা বিপ নির মালিকের ছোট মেয়ে রায়শা(১৩) চলে গেল না ফেরার দেশে। (ইন্নালি ল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।)।
জানাযায়,গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার হার্ট ফাউন্ডেশন হাস পাতালে র আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শনিবার দুপুর ২-৪০ মিনিটে তার মৃত্যু হয়েছে।
রায়হান উদ্দীনের তার মেয়েকে ভাল করতে (ভারত- বাংলা) সহ দেশের নামিদামি চিকিৎসকের কাছে দীর্ঘ দিন ধরে চিকি ৎসা করে আসছিলেন।
তার চিকিৎসা করতে লাখ লাখ ব্যয়ও হয়েছে। তবুও শেষ রক্ষা হলো না। অবশেষে রায়শা তার পিতা-মাতা সহ সবাই কে কাঁদিয়ে চলে গেল এই দুনিয়া ছেড়ে।
এলাকাবাসী রায়শার অকাল মৃত্যূতে শোক প্রকাশ করেছেন। সেইসাথে মেয়ে হারানো পিতা রায়হান ও তার স্ত্রী সুমিসহ পরিবারের সবার প্রতি সমবেদনা জানিয়েছেন।

Reporter Name 



















