Dhaka , Sunday, 22 November 2026
সর্বশেষ:
নাচোলে সার পাচারে জড়িত ডিলারেরা ধরাছোঁয়ার বাইরে নিষিদ্ধ আ: লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে বাগেরহাট পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের  সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে ঝিনাইদহে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মীকল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-মালয়েশিয়ায় ৫ দিনের সফরে গেছেন ডা: শফিকুর রহমান: তার সফর সঙ্গী এমপি ডাঃ ফরিদ ও এম পি আরমান ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত আকভান’র প্রভাবে লাগাতার বৃষ্টি; পাকা আমন ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষির সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্ ঝিকরগাছায় নান্দনিক আয়োজনে এম কে ফুড কোর্ট’র শুভ উদ্বোধন সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, নদীভাঙন রোধ এবং উপকূলীয় জনপদের অস্তিত্ব রক্ষার দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সাম নে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
বাগেরহাট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এ বং লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকা লচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)-এর সহযোগিতায় এ মানববন্ধন আয়োজিত হয়। লিডার্সের প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলির সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের প্রধান নির্বাহী গোপীনাথ সাহা, নারীনেত্রী রেহানা পারভিন মুক্তি, সাবেক কাউন্সিলর মমতা জ মেরি, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক আজাদুল হক এবং ইসরাত জাহান। এতে সুশীল সমাজ ও যুব প্রতিনিধিরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূ লীয় অঞ্চলের সাধারণ মানুষ সবচেয়ে কম দায়ী হলেও এর বিরূপ প্রভাব তাদেরই সবচেয়ে বেশি মোকাবিলা করতে হ চ্ছে।
নদীভাঙন, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগে বসতভিটা, কৃষি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান হারিয়ে বহু পরিবার আজ নিঃস্ব।
এর ফলে উপকূলে বাস্তুচ্যুতি, দারিদ্র্য ও সামাজিক নিরাপত্তা হীনতা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
বক্তারা আরও উল্লেখ করেন, উপকূল রক্ষা করা কেবল উন্ন য়নের বিষয় নয়, এটি মানুষের বেঁচে থাকার অধিকার ও ভবি ষ্যৎ প্রজন্মের নিরা পত্তার প্রশ্ন।
আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) সামনে রেখে আন্তর্জাতিক আলোচনায় উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সং কট ও দাবিগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানা নো হয়।
কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়:
১. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ, সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ।
২. লবণাক্ততা নিয়ন্ত্রণ ও নিরাপদ সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা।
৩. জলবায়ু সহনশীল কৃষি, মৎস্যসম্পদ সংরক্ষণ ও বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি।
৪. নদীভাঙন, জলাবদ্ধতা ও বন্যা মোকাবিলায় কার্যকর নদীশাসন ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ।
৫. জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি ও লোকসানের (লস অ্যান্ড ড্যামেজ) ন্যায্য ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং অনুদানভিত্তিক পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করা।
কর্মসূচির শেষে উপকূলীয় মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু তহবিলের সুষম বণ্টন নিশ্চিতে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।

About Author Information

Popular Post

নাচোলে সার পাচারে জড়িত ডিলারেরা ধরাছোঁয়ার বাইরে

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

Update Time : 02:48 pm, Sunday, 15 November 2026