আয়োজিত এ মানববন্ধনে শিওরদাহ গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ হাতে ঝাঁটা, লাঠি এবং প্রতিবাদী প্ল্যাকার্ড লক্ষ্য করা যায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, অনিয়ম ও অন্যায় উপায়ে মো: আশরাফুজ্জামান সাগরকে ম্যানেজিং কমিটির সভাপতি পদে বসানো হয়েছে, যা বিদ্যালয়ের সার্বি ক শিক্ষা পরিবেশ ও উন্নয়নের জন্য চরম হুমকিস্বরূপ।
বিক্ষোভকারীরা তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে মো: আশরাফু জ্জামান সাগরের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজির অ ভিযোগ তুলে ধরেন এবং অবিলম্বে তাকে এই পদ থেকে অপসারণের জোর দাবি জানান।
আন্দোলনকারীদের দাবি, কোন অন্যায়ভাবে গঠিত কমিটি কে শিওরদাহ এলাকার মানুষ কোন ভাবেই মেনে নেবে না এবং যোগ্য ও সৎ নেতৃত্ব না আসা পর্যন্ত তাদের এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,স্থানীয় জনগণের মতামত,কমিটি গঠনে প্রচলিত বিধি-বিধান উপেক্ষা করে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা দাবি করেন, অনিয়মতান্ত্রিক এ নিয়োগের ফলে বিদ্যা লয়ের স্বাভাবিক পরিবেশে নেতিবাচক প্রভাব সৃষ্টির পাশাপা শি,শিক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধন থেকে আন্দোলনকারীরা অনতিবিলম্বে বর্তমান বিতর্কিত সভাপতি পদ বাতিল করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক উপায়ে নতুন সভাপতি নির্বাচনের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশা সন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধন কর্মসূচির আগে নির্বাসখোলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইমামুল রহমানের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়
শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি সুমন কবির, শিওরদাহ মাধ্য মিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান কবির ,বিশিষ্ট ব্যবসায়ী এবং যুবনেতা মুকুল হোসেন, পল্লী চিকিৎসা আজগর আলী,সাবিনা বেগম,আবেদা বেগম ,খাদিজা আক্তা র ,লাবনী বেগম প্রমুখ।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক কুমারের কা ছে ২০২৪’র প্রবিধান মালার আলোকে প্যানেল বহির্ভূত কোন ব্যক্তিকে সভাপতি পদে নিয়োগ দেয়া যায় কিনা জান তে চাইলে তিনি বলেন আমরা নীতিমালা অনুসরণ করেই অনলাইনের আবেদনের মাধ্যমে তিনজনের প্যানেল প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বরাবর প্রেরণ করেছি।
প্যানেল বহিরভূত কিভাবে সভাপতি নির্বাচিত হয়েছে সেটা আমার বোধগম্য নয়।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শহিদুল ইসলামের কাছে একই প্রশ্ন করলে তিনিও বলেন এটা বোর্ডের এক্তিয়ার এ ব্যাপারে আমাদের কোন করণীয় নাই।অবশ্য তিনি বলেন এলাকার সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ আমার দপ্তরে একটি অভিযোগের অনুলিপি দিয়েছেন। এ ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন সংক্ষুব্ধ ব্যক্তিরা আমার কাছে এসেছিল আমি তাদেরকে যশোর বোর্ডের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছি।

Reporter Name 



















