Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা মহিলা হাফেজি মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ।

যশোরের ঝিকরগাছা উপজেলার ৬ নং সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের রওজাতুল জান্নাত বালিকা হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শাখায় দুই এতিম জমজ বোনকে (১১) যৌন নিপীড়নের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মাদ্রাসার পরিচালক এবং বায়তুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুর রহমানের বিরুদ্ধে।
২০২১ সালের দিকে নিজের বাড়িতে আবাসিক মহিলা হাফেজী মাদ্রাসা চালু করেন আব্দুর রহমান।
নিপীড়নের শিকার শিশু দুটির বাবা নেই এবং মা অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
অসহায় ও এতিম হিসেবে দেখার কেউ না থাকায় এই বছরের প্রথম দিকে তাদের মা শিশুদেরকে ওই মাদ্রাসার আবাসিক শাখায় ভর্তি করিয়েছিলেন।
এ ঘটনার বিষয়ে ১১ বছর বয়সী শিশুরা জানায়, মাঝে মাঝে বিকেলে নীচতলায় হুজুরের রুমে আমাদের দুই বো নকে আলাদা আলাদা সময়ে গা, হাত-পা টিপে দেওয়ার জন্য ডাকত।
এ সময় হুজুর আমাদের জামার ভেতর আবার পায়জামার ভেতর হাত দিত।
কাউকে বললে মেরে হাউজের মধ্যে ফেলা র হুমকি দিত। বলতো, তোর মা-বাবা খুজতে আসলে বলবো, তোরা চলে গিয়েছিস।
বাচ্চা দুটির মা দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, বাবা মারা যাওয়ার পর পরিবারে দেখার কেউ না থাকায় এতিম হিসাবে মেয়ে দুটিকে কুরআন শেখার জন্য ঐ মাদ্রাসায় ভর্তি করি।
শিক্ষা গুরুর সান্নিধ্যে থেকে কুরআন শিক্ষা করবে এমনটি আশায় ইমাম আব্দুর রহমানের তত্ত্বাবধানে রেখে আসি।
কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস রক্ষক হিসাবে ঐ শিক্ষক যে এত বড় সর্বনাশ করবে সেটা কখনো ভাবিনি !
এ ঘটনার ইতিবৃত্ত উল্লেখ করে তিনি বলেন মেয়েরা মাদ্রাসা থেকে বাড়িতে আসলে আর যেতে চাইত না।
জিজ্ঞেস করলেও কিছু বলত না। কিন্তু এবার তারা জানি য়েছে, হুজুরের গা, হাত-পা টেপানোর জন্য মেয়েদের আ লা দা সময়ে ডাকত। এ সময় তাদের ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন জায়গায় হাত দিত।
একবার মেয়েকে জোর করে জাপটে ধরে শ্লীলতাহানি  করা র চেষ্টা করা হয়েছিল ।
 মেয়ে জোর খাটিয়ে সেখান থেকে পালিয়ে বের হয়ে এসে ছিল। এ ঘটনা কাউকে বললে তাদেরকে জানে মেরে ফেলার ভয় দেখাত।
এর আগে একবার বাচ্চা দুটিকে কোচিং না করার অভিযো গে প্রচুর মেরেছিল।
কিন্তু আমরা গরিব মানুষ, আর মেয়েকে মাদ্রাসা থেকে বাড়ি তে এনে খাওয়াব কী—এই চিন্তায় কিছুই বলিনি। কিন্তু এখন যে ঘটনা ঘটেছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।
আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার পরি চালক মাওলানা আব্দুর রহমান সব তথ্য অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।
একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব রটাচ্ছে। পৃথক একটি ঘটনায় গত ২১ অক্টোবর তিনি ঐ শিক্ষার্থীদের পালক পিতার বিরুদ্ধে ঝি করগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জানতে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ও সি) গোলাম কিবরিয়াকে ফোন দিলেও তিনি রিসিভ না করা য় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা বলেন, একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এতিম শিশুদের ওপর এ ধরনের যৌন নিপী ড়নের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী পরিচালককে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা।
About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

ঝিকরগাছা মহিলা হাফেজি মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ।

Update Time : 09:27 pm, Sunday, 25 October 2026