ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অভিযানে ৫৭৪.৫১ গ্রাম ওজনের চার টি স্বর্ণের বারসহ এক জনকে আটক করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজি বি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ১১ অক্টোবর রাত সা ড়ে ১০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্থ গয়েশপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ৬৭-এমপি হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন ৪নং সীমান্ত ইউনি য়নের গয়েশপুর গ্রামস্থ যাত্রী ছাউনির সামনে হতে ব্যাটারিচা লিত ভ্যানসহ মোঃ সেলিম হোসেন (বয়স-৩৫ বছর, পিতা-মোঃ বারব আলী, গ্রাম-সদরপাড়া, পোষ্ট-ধোপাখালী, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা)’কে আটক করা হয়।
এ সময় তাঁর ভ্যানের সামনে লাগানো সাদা রং এর ছোট মাই কের ব্যাটারি রাখার স্থান হতে মোট ০৪ (চার) পিস স্বর্ণের বা র উদ্ধার করা হয়। এই চার পিস স্বর্ণের বার এর সর্বমোট ওজন ৫৭৪.৫১ গ্রাম বলেন জানান। যার সিজার মূল্য
১,০১,৪৬,০০০/- (এক কোটি এক লক্ষ ছেচল্লিশ হাজার) টা কা। আটককৃত স্বর্ণ এবং ব্যাটারিচালিত ভ্যান, এবং ছোট মাইকের (হর্ন) সর্বমোট সিজার মূল্য ১,০১,৯৭,০০০/- (এক কোটি এক লক্ষ সাতানব্বই হাজার) টাকা।
আটককৃত আসামীকে ব্যাটারিচালিত ভ্যান ও মাইকসহ জী বননগর থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণ চুয়াডাঙ্গা জে লা সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মোঃ শাহানুর আলম ঝিনাইদহ 



















