Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু

ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি

ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনা ইদহের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষি ণ শেষে নতুন ধোপাঘাটা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে আর্জেন্টিনার জার্সি পরিহিত শত শত ফুটবলপ্রে মী তরুণ-তরুণী, শিশু ও বিভিন্ন বয়সী সমর্থক অংশ নেন। তাদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকার পাশা পাশি বাংলাদেশের জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিনি ফ্ল্যাগ।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল প্রায় ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার বিশাল পতাকা, যা সমর্থকরা বহন করেন।

এ ছাড়া আর্জেন্টিনার পতাকায় সজ্জিত প্রাইভেট কার, ছাদখোলা জিপ, বিশেষ বাইক শো, ব্যান্ড পার্টি, ডিজে টিম, আকাশি-সাদা বেলুন ও রঙিন স্মোক পুরো আয়োজ নকে উৎসবমুখর করে তোলে।

সমর্থকদের স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে তালে শহরজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

র‌্যালির আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যদেন আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উপদেষ্টা সদস্য ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পা দক আমিনুল ইসলাম লিটন, এম রায়হান, স্ট্রাইকার ভলা ন্টিয়ার শাহীনুর রহমান লিটন, ডিফেন্ডার ভলান্টিয়ার আ হসান জিকু, কিপার ভলান্টিয়ার শাহজাহান নবীন, মিড ফিল্ড ভলান্টিয়ার সামিউল পারভেজ সামি এবং ডিফে ন্ডার ভলান্টিয়ার সুলতান আল এনাম।

এ সময় ফ্যান ক্লাবের ডিফেন্ডার ভলান্টিয়ার জহিরুল ইসলাম, ইনজামামুল হক, শিমুল হোসেন, সাকিব হোসেন, ইমরান, সোহাগ, নাহিদ, নয়ন, শাকিল, শাওন, তরিকুল ইসলাম, শফিক হোসেন, জাহিদুজ্জামান, শোয়েব আহ মেদ, হোসাইন পার্সি, জিসান, রিজভী, হোসাইন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যালিতে অংশ নিতে আসা শিশু তাহফিম আহাম্মেদ নি শাদ বলেন, “আমি আর্জেন্টিনার সমর্থক। এত বড় র‌্যালি তে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপে ভালো খেলুক।” আর এত মানুষের অংশগ্রহণ দেখে খুব ভালো লাগছে।

এসএসসি পরীক্ষার্থী সিয়াম সরদার বলেন, “ফুটবল আমার খুব প্রিয় খেলা।

আর্জেন্টিনার খেলা আমি নিয়মিত দেখি। “বিশ্বকাপকে সামনে রেখে এমন আয়োজন সত্যিই আনন্দের। বন্ধুদের সঙ্গে র‌্যালিতে অংশ নিয়েছি। আশা করি, আর্জেন্টিনা এবারও ভালো খেলবে।”

তরুণী সাদিয়া মল্লিক বলেন, “আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের নাম। এত সুন্দর ও উৎসব মুখর পরিবেশে অংশ নিতে পেরে খুব আনন্দ লাগছে।

বিশ্বকাপ ঘিরে এমন আয়োজন ফুটবলপ্রেমীদের আরও কাছাকাছি নিয়ে আসে।”

সরকারি নূরুন নাহার মহিলা কলেজের এইচএসসি পরী ক্ষার্থী কেয়া খাতুন বলেন,বিশ্বকাপ ঘিরে সমর্থকদেরএমন উৎসাহ দেখে ভালো লাগছে।

আমরা চাই একটি সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ দেখতে।” আর “আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই আজকের র‌্যালিতে এসেছি।

নারী-পুরুষ, শিশু-কিশোর সবাই একসঙ্গে অংশ নেওয়ায় আয়োজনটি আরও প্রাণব ন্ত হয়েছে। আমি আশা করি,
বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।”
সরকারি কেশবচন্দ্র কলেজ (কেসি কলেজ)-এর অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী লাবনী আক্তার বলেন, “ফুটবল মানু ষকে এক করে। আর্জেন্টিনা সমর্থকদের এই আয়োজন
উৎসবের আবহ তৈরি করেছে।

এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকুক।” আয়ো জকদের ভাষ্য, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জে ন্টিনা দলের প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন।

তারা আশা প্রকাশ করেন, বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা ভালো পারফরম্যান্স করে সমর্থকদের প্রত্যাশা পূরণ কর বে।

আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের স্ট্রাইকার ভলান্টিয়ার শাহীনুর রহমান লিটন বলেন, “প্রাণের উচ্ছ্বাসে হাজারো সমর্থক আজকের শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

এটি সকল সমর্থকের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা আ শা করি, আর্জেন্টিনা আবারও শিরোপা জিতবে।

একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে জা য়গা করে নেবে। তবে শেষ পর্যন্ত যে দলই চ্যাম্পিয়ন হোক, ফুটবলের জয় হোক।”

র‌্যালি শেষে নতুন ধোপাঘাটা ব্রিজ এলাকায় সমবেত হন সমর্থকরা। সেখানে ডিজে উৎসব ও আনন্দ উদযাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে পুরো আয়োজন প্রাণবন্ত ও সফ লভাবে সম্পন্ন হয়েছে।

About Author Information

Popular Post

জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার

ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি

Update Time : 06:38 pm, Tuesday, 16 June 2026