Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা: প্রতিবাদে বিক্ষোভ ছাত্রদলের

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটো য়ারীর ওপর হামলা, ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের ঘট নায় মামলা নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদি হয়ে ৮ ছাত্রদল নেতার নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন।

এছাড়াও এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১১০-১১৫ জনকে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যাল য় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদকে।

এছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সা বেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ- সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনের নাম উল্লেখ করা হয় মামলায়।

এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থে কে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কা রী নাসির উদ্দিন পাটওয়ারীসহ নেতাকর্মীদের ওপর অত র্কিত হামলা চালানো হয়।

এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়।

হামলায় নাসির উদ্দিন পাটোয়ারী, তানাইম, আসিফ, আ লামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় উ ল্লেখ করা হয়েছে।

এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভি যোগও আনা হয়েছে।

ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ৬ ৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, হামলার পরে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয় ন্ত্রণে আনেন। যাওয়ার সময় হামলাকারীরা এনসিপির
নেতাকর্মীদের হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলা গ্রহন করা হচ্ছিল না বলে এনসিপি নেতারা পুলিশের উপরে বিক্ষুব্ধ হয়ে অব স্থান কর্মসূচী শুরু করেন ।

পরে ৭ঘন্টা অপেক্ষার পর ঝিনাইদহ সদর থানা মামলাটি রেকর্ড করতে সম্মত হন।

এদিকে মামলা দায়ের করে ঝিনাইদহ সদর থানা ত্যাগ করা মুহূর্তে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সদর থানার প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এ সময় তারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রা নামূলক মামলা প্রত্যাহারের দাবি জানায়।

এতে থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে নাসির উদ্দিন পাটোয়ারীসহ নেতৃবৃন্দ।

এক পর্যায়ে থানার গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। সেসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাইরে থে কে ইটপাটকেল ছুড়তে থাকে।

পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ কর্মীদের শান্ত করে থানার সামনে থেকে সরিয়ে নিয়ে গেলে পুলিশ পাহাড়ায় পাটোয়া রীদের নিরাপদে বের করে দেওয়া হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউ জ্জা মান বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।

বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এন সিপি নেতকর্মীরা ঝিনাইদহ থেকে ঢাকায় গেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা: প্রতিবাদে বিক্ষোভ ছাত্রদলের

Update Time : 05:14 pm, Friday, 22 May 2026