Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু

ঝিনাইদহে মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে ক্রিকেট টুর্নামেন্টে’র উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 05:27 pm, Wednesday, 17 December 2025
  • 68 Time View

ঝিনাইদহ প্রতিনিধিঃ
মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে বদরগঞ্জ কলেজ মাঠে এই ক্রিকেট খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ সরকারী নরুন্নেহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুষেন্দু ভৌমিক।

সাধুহাটী তারুণ্যের অগ্রযাত্রার প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও বদরগঞ্জ বাকী বিল্লাহ (রহঃ) কামেল মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমীন অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় সাবেক অধ্যক্ষ সুষেন্দু ভৌমিক বলেন, এখানে শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বো ধন করতে সমবেত হইনি। আমরা একত্রিত হয়েছি
এক টি মহান অঙ্গীকার বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো: মাদক মুক্ত ও আলো কিত সমাজ বিনির্মাণ।

মাদকাসক্তি আমাদের সমাজের, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের জন্য এক মারাত্মক অভিশাপ। এটি কেবল একটি ব্যক্তিকে নয়, একটি পরিবারকে, একটি জাতিকে ধ্বংস করে দেয়।

মাদক আমাদের সম্ভাবনাময় তরুণদের স্বপ্নগুলোকে কেড়ে নেয়। কিন্তু, আমরা জানি, খেলাধুলার শক্তি মাদ কের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

খেলাধুলা তরুণদের মনে সাহস, শৃঙ্খলা এবং ইতিবাচ কতা সৃষ্টি করে। যখন একটি ছেলে বা মেয়ে খেলার মাঠে ঘাম ঝরায়, তখন তার মনে মাদকের অন্ধকার বাসা বাঁধতে পারে না।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি দলগত ঐক্যের, শৃঙ্খ লাবোধের এবং প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধার এক অনন্য পাঠশালা।

এই টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত, প্রতিটি বল ও প্রতিটি রান আমাদের তরুণদের নিয়মানুবর্তিতা ও সময়জ্ঞান যা তা দের জীবনকে সুশৃঙ্খল করতে শেখাবে।

বদরগঞ্জ বাকী বিল্লাহ (রহঃ) কামেল মাদ্রাসার সুপার মা ওলানা রুহুল আমীন বলেন, আমরা বিশ্বাস করি, খেলা ধুলার এই আলোকরশ্মি তরুণদের মন থেকে মাদকের অন্ধকারকে দূর।করবে এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। উদ্বোধনী খেলায় রাঙ্গিয়ার পোতা ও এনায়েতপুর ক্রিকেট টিম অংশ গ্রহন করে।

About Author Information

Popular Post

জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার

ঝিনাইদহে মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে ক্রিকেট টুর্নামেন্টে’র উদ্বোধন

Update Time : 05:27 pm, Wednesday, 17 December 2025