Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

  • Reporter Name
  • Update Time : 10:55 am, Thursday, 30 July 2026
  • 83 Time View
রহমত আরিফ ঠাকুরগাঁও : উত্তরের জেলা ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের এক অসহায় কৃষক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মোঃ শহিদুল ইসলাম হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
ফলে তিনি স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেললে মাঠের পাটসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়।
এতে পরিবারটি তীব্র আর্থিক সংকট ও চরম অনিশ্চয় তার মধ্যে নিপতিত হয়।
বিষয়টি জানার পর রহিমানপুর ইউনিয়নের ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে জেলা কমান্ড্যান্টকে বিষয়টি অবগত করেন।
তাঁর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ভিডিপি দলনেত্রী মোছা. দিলরুবার নেতৃত্বে আনসার ও ভিডিপির একদল সদস্য সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এগিয়ে আসেন।
তারা অসহায় কৃষক পরিবারটির জমির পরিপক্ক পাট কেটে ঘরে তুলে দেন এবং কয়েকটি জমিতে নতুন ধানের চারা রোপণ করেন।
বাহিনীর এই মানবিক উদ্যোগের ফলে পরিবারটি পুনরায় আশাবাদী হয়ে উঠেছে এবং তাদের বন্ধ হয়ে যাওয়া কৃষি কার্যক্রম সচল হয়েছে।
তারা আনসার ও ভিডিপির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি, বিপদের দিনে অসহায় কৃষকের পা শে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার সর্বস্তরের জনসাধারণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী র প্রশংসা করছেন।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ‘একটি সামাজিক ও মানবিক বাহিনী’ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে ছেন।
পাশাপাশি বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দায়িত্বশীল ও মানবিক বাহিনী গড়ার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে
মাঠপর্যায়ের সদস্যরা সামাজিক কাজে অবদান রাখছেন। ফলশ্রুতিতে, জননিরাপত্তা রক্ষার পাশাপাশি এক অনন্য সামাজিক ও মানবিক বাহিনী হিসেবে সাধারণ মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতির ক্ষা বাহিনী।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

Update Time : 10:55 am, Thursday, 30 July 2026