রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।
শুক্রবার ( ১২ জুন)ঠাকুরগাঁও সফরকালে চীনা রাষ্ট্রদূত এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম গীর ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্কুলের শিশুদের মাঝে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিশুদের বিদ্যাল য়মুখী করা এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা তাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে।
এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

Reporter Name 



















