রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলা র ভূল্লী থেকে ফারাবাড়ি যাওয়ার পথে বকুলতলা এলাকা য় র্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে পরিচা লিত এ অভিযানে আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার খোরশেদ এবং ময়মনসিংহ জেলার সিরাজ।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বকুলত লা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনের অভিযোগে পিকআপে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত পিকআ প ভ্যান জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদ কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহ ণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও মামলার কার্যক্রম পরবর্তীতে জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Reporter Name 



















