,চৌগাছা (যশোর) প্রতিনিধি:
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষ ক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্য ক্রম শুরু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা এ কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সঙ্গে একযোগে সম্প্রচার করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা আইটি কর্মকর্তা আশরাফ হোসেন, প্রেসক্লাব চৌগাছার সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষকরা উপ৷ স্থিত ছিলেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘদিন ধরে আটকে থাকা অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পরিশোধে এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের জন্য ১ হাজার ৫৫০ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য ৪৮৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে ২০২২ সাল থেকে আটকে থাকা অব সর সুবিধা বোর্ডের ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারী এবং কল্যাণ ট্রাস্টের ৫৩ হাজার ২০১টি আবেদনকারী এ অর্থের আওতায় আসবেন। অর্থ সরাসরি শিক্ষকদের ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আইবাস++ ও EFT-এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই করে অর্থ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
চৌগাছা উপজেলায় অনুষ্ঠানে প্রায় ১৫০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়। দীর্ঘদিন পর পাওনা অর্থ পাওয়ার উদ্যোগে উপস্থিত শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদি নের বকেয়া পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে অবসরের পর দ্রুততম সময়ে পাওনা অর্থ নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষকদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে সং শ্লিষ্টরা মনে করছেন।

Reporter Name 



















