Breaking News

দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী লাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়ক, বৃষ্টিতেই জমে কাদা-পানি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের প্রধা ন সড়কটি  সংস্কার না হওয়ায় দীর্ঘ দিন  ধরে চলাচলের অনু পযোগী হয়ে পড়েছে।
সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে কাদা ও পানি জমে একাকার হয়ে যায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। লাঙ্গলবাঁধ বাসস্ট্যান্ড থেকে গড়াই নদীর ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড় কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে।
অথচ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন জনসা ধারণের চলাচলের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।
বিশেষ করে বৃষ্টির দিনে গর্তে পানি জমে থাকায় বোঝার উপায় থাকে না কোথায় কত বড় গর্ত রয়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ।
 লাঙলবাঁধ বাজারের সার ও কীটনাশক  ব্যবসায়ী লুৎফর রহমান  জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না।
সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। এতে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের চলাচলে চরম অসুবিধা হয়।
ভ্যানচালক রফিক আহমেদ বলেন, রাস্তাটি এতটাই খারাপ যে ভ্যান নিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয়।
অনেক সময় গর্তে চাকা পড়ে ভ্যান উল্টে যাওয়ার উপক্রম হয়।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশা দীর্ঘদিন ধরে চললেও সংস্কারের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এই ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানান অর্থ বরাদ্দ আসলেই এই রাস্তাটির সংস্কার করা হবে।
 তাই জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে লাঙ্গলবাঁধ বাসস্ট্যান্ড থেকে গড়াই নদীর ঘাট পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের জন্য এলজিআরডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের  দৃষ্টি আকর্ষণ করেছে  এলাকাবাসী।

About admin

Check Also

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত …