স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় শারদীয় দুর্গা পূজাউপলেক্ষে সরকারের দেয়া শাড়ি কাপড় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনষ্ঠিত হয়।
সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক গোবিন্দ কুমার রাহার সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
অন্যানের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির সিনি য়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, উপজেলা জামা য়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদ, জামায়াত নেতা
মাওঃ নুরুল ইসলাম, পূজা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ বলাই চন্দ্র পাল প্রমুখ।
আলোচনা শেষে দেড় শতাধিক সনাতন ধর্মাবলম্বী গরিব পরিবারের মাঝে শাড়ি কাপড় তুলে দেন নেতৃবৃন্দ।

Reporter Name 



















