Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন, প্রতিপক্ষের হামলায় আহত একাধিক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চল চিলমারী ইউনিয়নে এক সহকারী শিক্ষিকার বদলি বাতিলের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে ১১৮ নম্বর পূর্ব খাজিরাথাক সরকারি প্রাথমি ক বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​স্থানীয় সূত্র ও মানববন্ধনে অংশগ্রহণকারীদের সূত্রে জানা যায়, চিলমারী ইউনিয়নটি নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল হওয়ায় বাইরের এলাকা থেকে আসা অধিকাংশ শিক্ষকই এখানে নিয়মিত অবস্থান বা দায়িত্ব পালন করতে চান না।

তবে শিক্ষক মোছা. পারভীন আক্তার স্থানীয় বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে নিয়মিত বিদ্যালয়ে উপ স্থিত থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর তার বদলির আদেশ জারি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবক ও এলাকাবাসী।

​এরই ধারাবাহিকতায় রোববার ১১ টা ৩০ মিনিটের দিকে শি ক্ষিকা পারভীন আক্তারের বদলি আদেশ বাতিলের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে এক শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, মানববন্ধন চলাকালে হঠাৎই বাবু ঢালী, আবু সুফিয়ান ও সবুজ ঢালীসহ একদল ব্যক্তি এসে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মানববন্ধনের পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়।

​হামলায় দিলু ব্যাপারীর ছেলে শাহ আলী গুরুতর আহত হন। তিনি বর্তমানে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সংঘাতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

​তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন প্রতিপক্ষের আনোয়ার ঢালী। তিনিও সংঘর্ষের ঘটনায় আহত হয়ে বর্তমানে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

​এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালে দুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি তদারকি করা হচ্ছে এবং অভিযোগের বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন, প্রতিপক্ষের হামলায় আহত একাধিক

Update Time : 09:38 pm, Tuesday, 6 October 2026