Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

দ্বীনের কর্মী হতে হলে কোন অজুহাত নয়, গুরুত্ব বুঝে কাজের অগ্রাধিকার বদলাতে হবে

” প্রভাষক জাহাঙ্গীর আলম ”
আমরা প্রায়ই বলি, “দ্বীনই জীবনের উদ্দেশ্য।” কিন্তু এই কথাটি কতটুকু আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবে প্রতি ফলিত হয়? একজন মানুষের কাজের গুরুত্ব বা অগ্রাধি কারই বলে দেয়, তার কাছে আসলে কোন বিষয়টি সব চেয়ে গুরুত্বপূর্ণ।

যে ব্যক্তি চাকরি, ব্যবসা, কৃষিকাজ কিং বা ব্যক্তিগত প্রয়োজনে সময় বের করতে পারেন, অথচ দ্বীনের সাংগ ঠনিক দায়িত্বের সময় বারবার ব্যস্ততার অজুহাত দেন, তাঁর সমস্যাটি মূলত সময়ের নয়; বরং গুরুত্ব বা অগ্রা ধিকারের।

আজ ইসলামী আন্দোলন ও দ্বীনি সংগঠনগুলোর অন্য তম বড় চ্যালেঞ্জ কর্মীর সংখ্যা নয়, বরংদায়িত্ববোধসম্পন্ন, সময়নিষ্ঠ ও অগ্রাধিকার-সচেতন কর্মীর অভাব।

সভা, দাওয়াতি কার্যক্রম, প্রশিক্ষণ, গণসংযোগ বা সামা জিক উদ্যোগ—যখনই কোনো দায়িত্ব আসে, তখন অনে কেই বলেন, “আজ একটু ব্যক্তিগত কাজ আছে””ব্যব সার চাপ”, অফিসের কাজ”,”পরে করব”।

অথচ একই মানুষ নিজের প্রয়োজনের কাজে প্রয়োজনে দিন-রাত পরিশ্রম করেন। এটি প্রমাণ করে—সমস্যা সম য়ের অভাব নয়; সমস্যাটি হলো গুরুত্ব উপলব্ধির অভাব।
আল্লাহ তাআলা মানুষের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন: আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদ তের জন্যই সৃষ্টি করেছি।”

ইবাদত শুধু নামাজ, রোজা বা হজের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আল্লাহর দ্বীনের দাওয়াত, সত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা, সৎ কাজের আদেশ এবং অসৎকাজ থেকে মানুষকে বিরত রাখার সংগ্রামও ইবাদতের অন্তর্ভুক্ত।

এ কারণেই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন:তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে। তারাই সফলকাম।”

এই আয়াত শুধু একটি দলের অস্তিত্বের কথা বলে না; বরং এমন একটি সুশৃঙ্খল, দায়িত্বশীল ও নিবেদিত কর্মী বাহিনী গড়ে তোলার আহ্বান জানায়, যারা নিজেদের ব্যক্তিগত ব্যস্ততাকে সঠিকভাবে পরিচালনা করে আল্লাহর দ্বীনের কাজে সময় দেবেন।

বাস্তবতা হলো, দুনিয়ার কাজ কখনো শেষ হয় না। আজ একটি কাজ শেষ হলে আগামীকাল আরেকটি কাজ অপেক্ষা করে। তাই “সব কাজ শেষ করে তারপর দ্বীনের কাজ করব”—এটি বাস্তবসম্মত চিন্তা নয়।

বরং একজন আদর্শ কর্মী তাঁর ব্যক্তিগত ও পেশাগত কাজগুলো এমনভাবে পরিকল্পনা করেন, যাতে সাংগঠ নিক দায়িত্ব যথাসময়ে পালন করা যায়।

প্রয়োজনে নিজের কাজ আগে বা পরে করেন, কিন্তু দ্বীনের দায়িত্বকে অবহেলা করেন না।

এই বাস্তবতাই অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন রাসূল ﷺ। একদিন মাটিতে একটি চতুর্ভুজ আঁকলেন। এরপর তার মাঝখানে একটি রেখা টেনে সেটিকে চতুর্ভুজের বাইরে পর্যন্ত নিয়ে গেলেন এবং চারপাশে কয়েকটি ছোট রেখা আঁকলেন।

তিনি ব্যাখ্যা করলেন, চতুর্ভুজটি মানুষের জীবনসীমা, মাঝের রেখাটি মানুষ, পাশের ছোট রেখাগুলো জীবনের বিভিন্ন বিপদ-আপদ এবং চতুর্ভুজের বাইরে চলে যাওয়া রেখাটি মানুষের আশা-আকাঙ্ক্ষা।

অর্থাৎ মানুষের আশা-আকাঙ্ক্ষা তার জীবনসীমার চে য়েও অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে, কিন্তু জীবন যে কো নো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। (; )

এই হাদিস আমাদের শিক্ষা দেয়—দুনিয়ার কাজ ও পরি কল্পনার শেষ নেই। তাই দ্বীনের কাজকে অবসরের জন্য ফেলে রাখার কোনো সুযোগ নেই।

আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বোঝাতে সমগ্র একটি সূরায় শপথ করেছেন:সময়ের শপথ! নিশ্চয়ই মানুষ ক্ষতি র মধ্যে রয়েছে। তবে তারা নয়, যারা ঈমান এনেছে, সৎকা জ করেছে, সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে।”

আর রাসূল ﷺ বলেছেন:”দুটি নিয়ামতের ব্যাপারে অ ধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত—সুস্থতা ও অবসর সময়।”

ইসলাম দুনিয়াকে ত্যাগ করতে বলে না। বরং ইসলাম ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন:”আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তা দ্বারা আখি রাতের আবাস অন্বেষণ কর এবং দুনিয়াতে তোমার অংশ ভুলে যেয়ো না।”

অতএব, দুনিয়াবি দায়িত্ব পালন করতে হবে, জীবিকা অর্জন করতে হবে, পরিবারকে সময় দিতে হবে। কিন্তু এগুলোর কোনোটিই যেন দ্বীনের কাজ থেকে দূরে থাকার অজুহাত না হয়। একজন আদর্শ কর্মী তাঁর সময় এমন ভাবে পরিকল্পনা করেন, যাতে ব্যক্তি, পরিবার, জীবিকা এবং সংগঠন—সব ক্ষেত্রেই ভারসাম্য বজায় থাকে।

কোনো আদর্শিক সংগঠন কখনো কেবল বক্তৃতা, আবেগ বা স্লোগানের মাধ্যমে সফল হয় না। সফল হয় তখনই, যখন একদল নিবেদিতপ্রাণ কর্মী নিজেদের দায়িত্বকে ইবাদত মনে করে, সময়ের মূল্য দেয়, অঙ্গীকার রক্ষা করে এবং ব্যক্তিগত স্বার্থের সঙ্গে সাংগঠনিক দায়িত্বের সুষম সমন্বয় ঘটায়।

ইতিহাসে ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রার পেছনে এমন কর্মীদের ত্যাগ, শৃঙ্খলা ও সময়নিষ্ঠাই ছিল মূল শক্তি।

আজ আমাদের প্রত্যেকের উচিত নিজের কাছে একটি প্রশ্ন করা—আমি কি সত্যিই দ্বীনের কাজের জন্য সময় পাই না, নাকি আমি এখনও তার গুরুত্ব অনুযায়ী অগ্রা ধিকার নির্ধারণ করতে পারিনি?

যে দিন আমরা বুঝতে পারব যে দুনিয়ার কাজ চলতেই থাকবে, কিন্তু জীবনের সময় সীমিত; যেদিন আমরা

উপলব্ধি করব যে আল্লাহর পথে ব্যয় করা প্রতিটি মুহূর্তই আখিরাতের স্থায়ী পুঁজি—সেদিন আমাদের অগ্রাধিকার বদলে যাবে।

দ্বীনের কর্মী হতে হলে অজুহাত নয়, গুরুত্ব বুঝে অগ্রা ধিকার বদলাতে হবে। ব্যক্তিগত ব্যস্ততাকে পরিকল্পনার মাধ্যমে পরিচালনা করে আল্লাহর দ্বীনের দায়িত্ব যথাস ময়ে পালন করতে হবে।

তবেই ব্যক্তি সফল হবে, সংগঠন শক্তিশালী হবে এবং ইন শাআল্লাহ দুনিয়া ও আখিরাত—উভয় জগতেই কল্যাণ অর্জিত হবে।

লেখক: :অধ্যাপনা, কলামিস্ট ও সাংবাদিক।  ০১৯১১৬০৪৪৫৫

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

দ্বীনের কর্মী হতে হলে কোন অজুহাত নয়, গুরুত্ব বুঝে কাজের অগ্রাধিকার বদলাতে হবে

Update Time : 10:13 am, Friday, 10 July 2026