Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত

নিষিদ্ধ আঃ লীগের বিরুদ্ধে শার্শা ও বেনাপোল পৌর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শার্শা উপজেলা  প্রতিনিধি :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় বেনাপোল বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহ ত করা হবে।
তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালি য়ে যাচ্ছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে দায়িত্ব পালন করবে বলেও তারা জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. শহিদ আলী, বেনাপোল পৌর শ্রমবিষয়ক সম্পাদক মো. তবিবুর রহমান (তবি), ৯২৫ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. কাসেম আলীসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত রাজনীতি ও দেশবি রোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বা ন জানান।

About Author Information

Popular Post

চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ

নিষিদ্ধ আঃ লীগের বিরুদ্ধে শার্শা ও বেনাপোল পৌর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

Update Time : 05:39 pm, Tuesday, 23 June 2026