সঠিক
রাজশাহীর পবা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ আ দায়ের মূল হোতা ৩ জন থেমে নেই অনিয়মের চিত্র শিরো নামে প্রকাশিত সংবাদটি সম্পুর্ণ মনগড়া,ভিত্তিহীন ও মিথ্যা।
একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে উদ্দেশ্যে প্রণো দিত ও পরিকল্পিতভাবে পবা সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে এমন মিথ্যা, মনগড়া ও বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে অফিস এবং কর্মকর্তা-কর্মচারীদের মানহানি করছে।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে পবা সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পবা সাব-রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষ। প্রকাশিত সংবাদকে মিথ্যা,মনগড়া,ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণো দিত বলে দাবি করা হয়েছে।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে- রাজশাহী জেলার পবা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারীরা বেপরোয়া অর্থ-বাণিজ্যে মেতে ওঠার অভিযোগ পাওয়া গেছে।
কিন্ত্ত কে কার বিরুদ্ধে কবে কি অভিযোগ করেছেন তার কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমা ণ নাই।এছাড়াও জমির ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকদের অভিযোগ, অর্থ ছাড়া এ অফিসে দলিল নড়ে না।
প্রতিটি দলিল রেজিস্ট্রি করতে দিতে হয় অতিরিক্ত টাকা। এ টাকা কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রভাবশালীদের মধ্যে বণ্ট ন হয়। টাকা না দিলে দলিলে ইচ্ছে করে ভুল করা কিংবা দ লিল আটকে রেখে হয়রানির ঘটনাও ঘটে বলে মিথ্যাচার করা হয়েছে।
কিন্ত্ত কোন দলিল লেখক কার কাছে কি অভিযোগ করে ছেন তার কোনো তথ্য-প্রমান নাই,এতে প্রমান হয় এটা উদ্দে শ্যেপ্রণোদিত হয়ে এসব অপপ্রচার করা হচ্ছে।
প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে,সাব-রেজিস্ট্রারের কা র্যালয়ের পেশকার মাহবুবুর রশিদ, নকল নবিশ নাদিম, নাস রিন খাতুন, চুক্তিভিত্তিক অফিস সহায়ক,মৌখিক চুক্তিতে কাজ করা কর্মচারী রনি ও মামুন শক্তিশালী সিন্ডিকেট গড়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন।
অতিরিক্ত অর্থ না দিলে তারা কোনো কাজই করেন না যা সম্পুর্ন ভিত্তিহীন, মিথ্যা,বানোয়াট, উদ্দেশ্যেপ্রণোদিত অপ প্রচার।
প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে দলিল লেখকেরা জা নান, দলিল রেজিস্ট্রির সরকারী ফি ২৮৮ টাকা। কিন্তু এখানে এক হাজার ৩০০ টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দিতে হয়। এই টাকা আদায় করেন রনি, মামুন ও নাদিম।
অতিরিক্ত টাকা না দিলে তাঁরা দলিলে অযৌক্তিকভাবে নানা ভুল দেখিয়ে হয়রানি করেন।তবে এসব অভিযোগের কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নাই, ফলে মনগড়া ভাবে এসব মিথ্যাচার করা হচ্ছে।
প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে, দলিল লেখকদের কাছ থেকে দলিল প্রতি অর্থ নেওয়া হচ্ছে। সপ্তাহের ২ দিন এই অফিসে প্রায় দুই শতাধিক দলিল রেজিস্ট্রি হয়।
এসব দলিল থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে কর্মচা রীরা বিলাস বহুল জীবনযাপন করছেন। অফিসে দলিল প্র তি অর্থ আদায় করা হয় সাব-রেজিস্ট্রারের নামেও যা সম্পুর্ন মিথ্যা,বানোয়াট উদ্দেশ্যেপ্রণোদিত ও মানহানিকর।
এদিকে পবা সাব-রেজিষ্ট্রার অফিস নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অফিসে আগত ক্রেতা-বিক্রেতাগণ।তারা বলেন,ধান্ধাবাজ কিছু মানুষ অফিসে এসে টাকা হাতানোর ধান্ধা করে ব্যর্থ হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে
(ফেসবুক) অফিস ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নানা ধর ণের গুজব ছড়ানোর পাশাপাশি অপপ্রচার শুরু করে।এবারো তার ব্যতিক্রম হয়নি।

রাজশাহী প্রতিনিধিঃ 



















