Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পশুর নদীতে বোট উল্টে আমেরিকান প্রবাসীর স্ত্রী নিখোঁজ

  • Reporter Name
  • Update Time : 12:10 pm, Saturday, 8 November 2025
  • 34 Time View
মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট):
বাগেরহাটের মোংলার পশুর নদীতে করমজল ভ্রমণ শেষে ফেরার পথে একটি জালিবোট উল্টে আমেরিকান প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর২৫) দুপুর ১টার দিকে সুন্দরবনের ডাইনমারি খালের তিল ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, করমজল ভ্রমণ শেষে ১৫ জন পর্যটক মোংলা শহরে ফিরছিলেন। তারা পশুর নদী হয়ে তিলডাঙ্গা এলাকার ডাইনমারি খাল অতিক্রম করার সম য় হঠাৎ স্রোতের তোড়ে বোটটি উল্টে যায়।
বোটে থাকা ১৪ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হ লেও এক নারী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই নারী একজন আমেরিকান প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেয় এবং খবর পেয়ে মোংলা নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি চালা চ্ছে।
মোংলা নৌ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুনীত কুমার জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি।
ডুবুরি দল কাজ করছে, এখন পর্যন্ত নিখোঁজ নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যা হত রয়েছে।”
স্থানীয়দের দাবি, বোটটিতে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট বা ভাসমান বয়া ছিল না। নিয়মিত পর্যটকদের আসা-যাওয়ার পথ হওয়া সত্ত্বেও এসব নৌ যানের নিরাপত্তা ব্যবস্থায় তেমন নজরদারি নেই বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, পশুর নদী মোংলা বন্দরের প্রধান নৌপথ। এ প থে নিয়মিত পর্যটক, জেলে ও বাণিজ্যিক নৌযান চলাচ ল করে থাকে। সম্প্রতি নদীতে প্রবল স্রোত থাকায় ছোট নৌ যান চলাচলে ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে স্থানী য়রা।#
About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

পশুর নদীতে বোট উল্টে আমেরিকান প্রবাসীর স্ত্রী নিখোঁজ

Update Time : 12:10 pm, Saturday, 8 November 2025