পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত যুবলীেগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গোপনে বৈঠক করার সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সোলা দানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বয়ারঝাপা এলাকার মনি বিশ্বা সের ছেলে সাগর বিশ্বাস (৩৫) এবং শহিদুল খাঁর ছেলে হাদী খাঁ (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বয়ারঝাপা এলা কায় কয়েকজন ব্যক্তি গোপনে বৈঠক করছিলেন।
সেখানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ সাংগঠনিক কার্যক্রম পুনরায় গতিশীল করার বিষয়ে আলোচনা চলছিল বলে পুলিশের দাবি। গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা কয়েকজন পালিয়ে গেলেও সাগর বিশ্বাস ও হাদী খাঁকে পুলিশ আট ক করতে সক্ষম হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউ য়াল কবির জানান, যুবলীগের সংগঠনকে গতিশীল করা র লক্ষ্যে তারা গোপনে বৈঠক করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা পালি য়ে যায়। তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরু দ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Reporter Name 



















