স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত এবং দুইজন আহত হয়ে ছেন।
বুধবার (১৭ জুন) দুপুরে বানেশ্বর ইয়াহামাহা মোটর সাইকেল শোরুমের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নকুল বাড়িয়া গ্রামের মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে খালেক প্রামাণিক ও হাচেন প্রামাণিক। তারা উভয়েই দুই ভাই।
আহতরা হলেন, একই গ্রামের হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরু তর আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন।
অপরদিকে ঢাকা মেট্রো (ট-১২-৭৪৪৪) নম্বরের ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে ট্রাক ও অ টোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অপর দুইজন গুরুতর আহত হন।
এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজা ম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতদের রামেক হাসপাতালে নেওয়া হয়।
এছাড়াও তিনি বলেন, ট্রাকের ড্রাইভার ও হেলপার পালি য়েছে ট্রাকটি আটক করা হয়েছে বলে এ কর্মকর্তা জানা ন।#

Reporter Name 



















