ডেস্ক নিউজ:দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আগামী ২০ অক্টো বর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমন ঘিরে নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
প্রশাসনের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ও আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার রাজশাহীর বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া নগরীর মাদরা সা মাঠে আয়োজিত সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। ওই সমাবেশ থেকে বিভাগের অ ন্তত দেড় হাজার আখ চাষির মধ্যে প্রণোদনা বিতরণেরও কথা রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, মাদরাসা মাঠের সমাবেশে লক্ষা ধিক মানুষের সমাগম হবে।
এ লক্ষ্য সামনে রেখে মাঠজুড়ে চলছে প্রস্তুতিমূলক কার্যক্র ম। সমাবেশস্থল প্রস্তুত করা থেকে শুরু করে সার্বিক আয়ো জন সম্পন্ন করতে কাজ করছেন দলীয় নেতাকর্মীরা।
দুর্গাপূজার সময়ে প্রধানমন্ত্রীর মণ্ডপ পরিদর্শনকে বিশেষ সম্মান হিসেবে দেখছেন সনাতন ধর্মাবলম্বীরা।
তাঁদের মতে, দেশের সরকারপ্রধানের এমন উদ্যোগ সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা দেবে।
পূজার সময়ে প্রধানম ন্ত্রীর রাজশাহী সফর ঘিরে তাঁদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে।
চলতি বছরের ২৯ জানুয়ারি নির্বাচনী প্রচারণার অংশহিসেবে রাজশাহী এসেছিলেন তারেক রহমান।
এবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সরকারি সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
তাঁরা বলছেন, রাজশাহীর উন্নয়ন এবং স্থানীয় মানু ষের বিভিন্ন দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার প্রস্তু তি নেওয়া হচ্ছে।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর সফল কর তে জেলা, মহানগরসহ বিভাগের নেতারা দিনরাত কাজ কর ছেন।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ৩টায় সমাবেশ শেষে বি শেষ বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Reporter Name 























