Related Articles
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট নিজা ম উদ্দিন শান্ত (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের ৫০ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৫ জুলাই দিবাগত রাতে আদালতের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হাড়িখালী এলাকার তেতুলতলা মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত।
এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় হত্যা মামলা দা য়েরের পর পুলিশ ও ডিবির যৌথ টিম তদন্ত শুরু করে।
পরে বিশেষ অভিযান চালিয়ে বাগেরহাট সদর উপজে লার পিসি ডেমা এলাকা থেকে শেখ মুরাদ (৪১), আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), মো. হাফিজুর রহমান (৪৮) ও শিপন শেখ (২৮)-কে গ্রেফতার করা হয়।
এ সময় প্রধা ন আসামি শেখ মুরাদের কাছ থেকে হত্যাকা ণ্ডে ব্যবহৃত একটি আধুনিক ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।
রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে আরও তথ্য উদ ঘাটনের আশা করছে পুলিশ।
Bartabd24.com সব খবর সবার আগে