Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত বোমাবাজি ও সন্ত্রাস করে হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হিতে বিপরীত হবে: মজিবুর রহমান মঞ্জু মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক: ড.শওকত আলী

 যুক্ত রাষ্ট্রের  লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক অর্থনীতিবিদ ড. শওকত আলীর সাথে মুখোমুখি হন Bartabd24.com এর সম্পাদক মোঃ ইয়াকুব আলী।
এ সময় ড.শওকত আলী  বলেন বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য ২০২৬-২৭ অর্থবছরে র এমন একটি সম্প্রসারণ মুখী বাজেট প্রয়োজন ছিল
আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো ঋণখেলাপি সংস্কৃ তি। যারা জনগণের টাকা আত্মসাৎ করেছে বা বিদে শে পাচার করেছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
দীর্ঘ সময় ধরে আমরা এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, যেখানে জনগণের প্রত্যাশা ও রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে বড় ধরনের বিচ্ছিন্নতা ছিল।
এখন আমরা এমন একটি সরকার পেয়েছি, যারা সংসদীয় কাঠামোর মধ্যে থেকে একটি পূর্ণাঙ্গ বাজেট উপ স্থাপন করেছে এবং একই সাথে একটি কার্যকর বিরোধী দলও রয়েছে।
এটি গণতান্ত্রিক অর্থনীতি পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 আগামীতে যাতে নতুন ঋণখেলাপি তৈরি না হয়, সেই ব্যাপারে সরকারকে নিশ্চিত করা প্রয়োজন।
বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল আর্থিক পরিবেশ দরকার। এর জন্য সুদের হার,মুদ্রানীতি এবং আর্থিক বাজারের মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে।’
সম্প্রতিকালে,Bartabd24.com এর সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথাগুলো বলছেন।
বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ ড.শওকত আলীর অর্থনী তির উপর লেখা প্রকাশিত অসংখ্য গ্রন্থ অক্সফোর্ড, হার্ডবাট সহ বিশ্বের বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। বিশেষ করে মুক্তবাজার অর্থনীতির উপর লেখা গ্রন্থটি বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে।
তিনি ছাত্র জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমা নের সাথেও রাজনীতি করেছেন।
এরপর তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি  জমান। তিনি ২০২৪ জুলাই এ প্রবাসীদের সংগঠক ছিলেন। একই সাথে রেমি টেন্স যুদ্ধ করেছেন।
শুধু তাই না তিনি বিদেশ থেকে বিগত সরকারের ফ্যাসিবাদ মুক্ত করতে বিবিসিসহ আন্তর্জাতিক গনমাধ্যমে তার সাহসী ভূমিকা ছিল বর্নণাতীত।
** Bartabd.৷ 24.com ** এর পক্ষ থেকে দেশের চলমান বাজেট নিয়ে আরও কিছু প্রশ্ন করা হয়।
তিনি বলেন গণতান্ত্রিক সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে নানা আলোচনা চলছে। সামগ্রিকভাবে আপনি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে কিভাবে মূল্যায়ন করবেন? আর এই বাজেটের সবচেয়ে ইতি বাচক দিক কোনটি বলে মনে করেন?
ড. শওকত আলী :,এই বাজেটের সবচেয়ে বড় ইতি বাচক দিক হলো-এটি একটি গণতান্ত্রিক সরকারের পূর্ণাঙ্গ বাজেট।

এখন আমরা এমন একটি সরকার পেয়েছি, যারা সংসদীয় কাঠামোর মধ্যে থেকে একটি পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করেছে। সেই সাথে একটি কার্যকর বিরোধী দলও রয়েছে। গণতান্ত্রিক অর্থনীতি পরিচাল নার জন্য এটি অত্যন্ত জরুরি।
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটকে অনে কে বড় বলছেন; কিন্তু আমাদের জনসংখ্যা, উন্নয়ন চাহিদা, অবকাঠামোগত প্রয়োজন এবং সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করলে আমি এটিকে অস্বাভাবিক বড় মনে করি না; বরং বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য এই ধরনের একটি সম্প্রসারণধর্মী বা এক্সপেনশনারি বাজেটই প্রয়োজন ছিল।
**Bartabd** কে আপনি বলছেন এটি একটি ‘এক্সপেনশ না রি বাজেট’। জনগণের জন্য এর অর্থ কী?
ড. শওকত আলী : অর্থনীতির ভাষায় এক্সপেনশনারি বাজেট হলো এমন একটি বাজেট, যার মাধ্যমে সর কার অর্থনৈতিক কর্মকাণ্ডকে সম্প্রসারণের চেষ্টা করে।
অর্থাৎ সরকার ব্যয় বাড়ায়, বিনিয়োগ উৎসাহিত করে, সামাজিক সুরক্ষা কর্মসূচি বৃদ্ধি করে এবং জনগণের হাতে অর্থপ্রবাহ বাড়ানোর উদ্যোগ নেয়।
বর্তমান বাস্তবতায় বাংলাদেশের অর্থনীতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের ক্রয়ক্ষমতা পুনরুদ্ধার করা।
এই লক্ষ্য অর্জনের জন্য সরকার যে সম্প্রসারণমূলক নীতি গ্রহণ করেছে, সেটি অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত।Maps
Bartabd:: কে আপনি আগের সরকারের বাজেট ব্যবস্থা পনার কঠোর সমালোচনা করেছেন। কেন?
ড. শওকত আলী : কারণ বাস্তবতা সেটিই বলে। আ গের সরকারের সময় বাজেটের একটি বড় অংশ জনগণের কল্যাণে ব্যয় হয়নি।
অর্থনৈতিক পরিকল্পনা ছিল অনেকাংশে রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার উপায়। দুর্নীতি, অর্থপাচার, প্রকল্পে র ব্যয় বৃদ্ধি ও অকার্যকর বরাদ্দের কারণে সাধা রণ মানুষ প্রকৃত সুবিধা পায়নি।
আমরা দেখেছি, প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে; কিন্তু তার যথাযথ ব্যবহার হয়নি। অনেক ক্ষেত্রে বাজেটের অর্থ হয় অপচয় হয়েছে, নয় তো দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।
ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়েছে; কিন্তু তাদের আয় সেই হারে বাড়েনি।
**Bartabd**: বর্তমান বাজেটের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রাগুলোকে আপনি কতটা বাস্তবসম্মত মনে করেন?
ড. শওকত আলী : আমি মনে করি, এই বাজেটের ম্যাক্রো ইকোনমিক টার্গেটগুলো তুলনামূলকভাবে বাস্তবসম্মত।
এখানে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ।
আগের সরকারের সময় আমরা প্রায়ই অবাস্তব প্রবৃ দ্ধির লক্ষ্যমাত্রা দেখেছি-৭.৫ শতাংশ, ৮ শতাংশ বা তারও বেশি।
কিন্তু বাস্তব অর্থনীতির সাথে সেসব লক্ষ্যমাত্রার বড় ধরনের ফারাক ছিল। বর্তমান বাজে টে অন্তত বাস্তব তাকে বিবেচনায় নেয়ার চেষ্টা করা হয়েছে।
তবে আমি একটি বিষয়ে সতর্ক করতে চাই। যখন মূল্য স্ফীতির হার কাক্সিক্ষত প্রবৃদ্ধির চেয়ে বেশি থাকে, তখন অর্থনীতিতে কিছুটা ইনফ্লেশনারি প্রেসার (মূল্য স্ফীতির চাপ) তৈরি হয়। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।
**Bartabd:** এই ইনফ্লেশনারি চাপ মোকাবেলার উপায় কী হতে পারে?
ড. শওকত আলী : প্রথমত, উৎপাদনশীল খাতগুলো কে শক্তিশালী করতে হবে। কৃষি, শিল্প এবং সেবা খাতে উৎপাদন বাড়াতে হবে।
দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় মুদ্রাসৃষ্টি বা ঢালাও টাকা ছাপানো বন্ধ রাখতে হবে। তৃতীয়ত, কর আদায় বৃদ্ধি করতে হবে, যাতে অতিরিক্ত ঘাটতি অর্থায়নের প্রয়ো জন না হয়।
যদি উৎপাদন না বাড়ে কিন্তু বাজারে অর্থের সরবরাহ বাড়ে, তবে মূল্যস্ফীতি আরো বৃদ্ধি পাবে।
তাই উৎপাদন ও অর্থ সরবরাহের মধ্যে ভার সাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি।
**Bartabd** : বাজেটে কৃষক, নারী ও দরিদ্র জনগো ষ্ঠীর জন্য বরাদ্দকে আপনি কিভাবে দেখছেন?
ড. শওকত আলী : আমি এটিকে এই বাজেটের অন্য তম শক্তিশালী দিক হিসেবে দেখছি।
কৃষকদের জন্য ঋণ, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, দরিদ্র পরিবারের জন্য সহায়তা এবং সামাজিক নিরা পত্তা কর্মসূচি সম্প্রসারণ- এসব উদ্যোগ অত্যন্ত গুরু ত্বপূর্ণ।
কারণ অর্থনীতির একটি মৌলিক বিষয় হলো ‘অ্যাফো র্ডেবিলিটি’ বা ক্রয়ক্ষমতা।
বাজারে পণ্য থাকাটাই যথেষ্ট নয়; মানুষের সেই পণ্য কেনার সক্ষমতাও থাকতে হবে।
সরকার যদি প্রান্তিক জনগোষ্ঠীর হাতে অর্থ পৌঁছে দিতে পারে,তবে তাদের ভোগ বৃদ্ধি পাবে, বাজারে চাহিদা তৈরি হবে এবং সামগ্রিক উৎপাদনও বাড়বে।
**Bartabd** আপনি ‘অ্যাফোর্ডেবিলিটি’কে এত গুরুত্ব দিচ্ছেন কেন?
ড. শওকত আলী : কারণ আধুনিক অর্থনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা।
একজন দরিদ্র মানুষের হাতে যখন অতিরিক্ত অর্থ যায়, তখন সে সেই অর্থ সঞ্চয় করে না; বরং খাদ্য, পোশাক, চিকিৎসা ও অন্যান্য প্রয়ো জনীয় পণ্য কে নায় খরচ করে। ফলে বাজারে তাৎক্ষণিক চাহিদা সৃষ্টি হয়।
চাহিদা বাড়লে উৎপাদন বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয়, সরব রাহ ব্যবস্থা সক্রিয় হয় এবং অর্থনীতিতে একটি ইতিবাচক চক্র তৈরি হয়। অর্থনীতির ভাষায় আমরা একে ‘সার্কুলার ফ্লো অব ইনকাম’ বলি।
**Bartabd**: বাজেটে কর বৃদ্ধি নিয়ে সমালোচনা হচ্ছে। এ বিষয়ে আপনার মত কী?
ড. শওকত আলী : আমি মনে করি, একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য কর আদায় অপরিহার্য।
এবার করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে, আবার একই সাথে কিছু ক্ষেত্রে করও বাড়ানো হয়েছে। এটি একটি ভারসাম্যপূর্ণ উদ্যোগ।
যদি সরকার সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ও অব কাঠা মো খাতে ব্যয় বাড়াতে চায়, তবে রাজস্ব আয়ও বাড়াতে হবে।
অন্যথায় সরকারকে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিতে হবে অথবা টাকা ছাপাতে হবে, যা অর্থনীতির জন্য আরো ক্ষতিকর।
**Bartabd** : বিনিয়োগ ও ব্যাংকিং খাতের সংস্কা রের জন্য আপনার পরামর্শ কী?
ড. শওকত আলী : আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো ঋণখেলাপি সংস্কৃতি। যারা জনগণের টাকা আত্মসাৎ করেছে বা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
একই সাথে ভবিষ্যতে যাতে নতুন কোনো ঋণখেলাপি তৈরি না হতে পারে, সেই কাঠামোগত ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল আর্থিক পরিবেশ প্রয়োজন। সুদের হার, মুদ্রানীতি এবং আর্থিক বাজা রের মধ্যে যথাযথ সমন্বয় থাকা আবশ্যক।
**Bartabd**: বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?
ড. শওকত আলী : সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দক্ষ বাস্তবায়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণ।
অতীতে আমরা যেটা দেখেছি, বাজেটের ৩৭ থেকে ৪৬ শতাংশ পর্যন্ত বরাদ্দ কার্যকর ভাবে ব্যবহার করা যায়নি। এটি একটি ভয়াবহ বাস্তবতা।
যদি বাজেটের অর্থ সঠিকভাবে ব্যবহার না হয়, তবে বড় বাজেটের কোনো কার্যকারিতা থাকে না।
তাই আমি চাই, প্রতিটি প্রকল্প এবং প্রতিটি বরাদ্দের ক্ষেত্রে একটি কঠোর ও স্বাধীন মনিটরিং ব্যবস্থা চালু করা হোক।
**Bartabd**  জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চি ত করার জন্য আপনার কী প্রস্তাব রয়েছে?
ড. শওকত আলী : আমি মনে করি, জনগণের অর্থ কোথায় কিভাবে ব্যয় হচ্ছে, তা জনগণকে স্পষ্ট জানা তে হবে।
প্রতিটি সংসদ সদস্যের এলাকায় কত টাকা বরাদ্দ হয়েছে এবং তা কী কাজে ব্যয় হয়েছে, তা প্রকাশ্য স্থানে প্রদর্শন করা উচিত।
আমরা অতীতে স্থানীয় সরকার পর্যায়ে (যেমন ইউ নিয়ন পরিষদে) এ ধরনের ব্যবস্থা দেখেছি। বর্তমান ডিজিটাল যুগে এটি আরো সহজ।
ডিজিটাল প্ল্যাটফর্ম, ওয়েবসাইট এবং স্থানীয় তথ্যফ লকের মাধ্যমে জনগণকে সব তথ্য জানানো যেতে পারে। এতে দুর্নীতি কমবে এবং সরকারের ওপর জনগণের আস্থা বাড়বে।
** Bartabd** : সবশেষে এই বাজেট সম্পর্কে আপ নার সার্বিক মূল্যায়ন কী?
ড. শওকত আলী বলেন আমার সার্বিক মূল্যায়ন হলো এটি একটি অন্তর্ভুক্তিমূলক,কল্যাণমুখী এবং সম্প্রসা রণধর্মী বাজেট।
অবশ্যই এর কিছু সীমাবদ্ধতা ও ঝুঁকি রয়েছে; কিন্তু সঠি ক বাস্তবায়ন,কঠোর জবাবদিহিতা,দুর্নীতি নিয় ন্ত্রণ ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ নিশ্চিত করা গেলে এই বাজেট দেশের অর্থনীতিকে একটি নতুন ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পারবে।
তবে আমি প্রত্যাশা করি,এই বাজেটের মূল দর্শন যেন হয়-জনগণের অর্থ জনগণের কল্যাণে ও উন্নয়নের সুফল সবাই ভোগ করতে পারে।’
About Author Information

Popular Post

লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক 

দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক: ড.শওকত আলী

Update Time : 06:53 pm, Monday, 29 June 2026