Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিএডিসির সার ডিলারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ  

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নের (ইউপি) গোছা বাজারে বিএডিসির অনুমোদিত সার ডিলার মেসার্স  ‘শফিকুল ট্রেডার্স’-এর বিরু দ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার শফিকুল ইসলাম নিয় মিত দোকান খোলা রাখেন না। বছরের মাত্র দুটি প্রধান কৃষি মৌসুমে দোকান খোলা রেখে বাকি সময় তালাবদ্ধ রাখেন তিনি।
এতে সার প্রাপ্তি নিয়ে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়ে ছেন স্থানীয় কৃষকরা।
এলাকাবাসীর ভাষ্যমতে, সরকারি নিয়ম অনুযায়ী কৃষকদের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার কথা থাকলেও শফিকুল ট্রেডার্সের ক্ষেত্রে এর সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যায়।
মাসের পর মাস এই ডিলারের দোকান বন্ধ থাকে। নির্দিষ্ট কো নো সময়সূচি বা নিয়মনীতি না মেনেই নিজের ইচ্ছেমতো ব্যব সা পরিচালনা করছেন তিনি। ফলে জরুরি মুহূর্তে কৃষকরা সার কিনতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন।
বছরে দুই সিজন দোকান খোলা’ নিয়ে কৃষকদের চরম ক্ষো ভ।
স্থানীয় কৃষকদের প্রধান অভিযোগ হলো, শফিকুল ইসলাম কেবল বছরের দুটি প্রধান ফসলের মৌসুম (যেমন বোরো ও আমন ধান বা রবি মৌসুম) ছাড়া বাকি সময় দোকান খোলে না বললেই চলে।
অথচ বিএডিসি’র নিয়ম অনুযায়ী ডিলার দের নিয়মিত কার্য ক্রম পরিচালনা করার কথা। মৌসুমের বাইরে দোকান বন্ধ থাকায় কৃষকদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে সর কারি বরাদ্দের সার তাহলে সারা বছর কোথায় যায় ? কার মাধ্যমে এবং কার কাছে এসব সার বিক্রি করা হয় ?
ডিলার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ও অভি যোগ রয়েছে, ডিলারের এ ধরনের অনিয়মিত ও দায়িত্ব জ্ঞান হীন আচরণের কারণে স্থানীয় বাজারে অনেক সময় সারের কৃত্রিম সংকট দেখা দেয়।
এতে বাধ্য হয়ে কৃষকদের স্থানীয় খুচরা বাজার বা অন্য ডিলারের কাছ থেকে অধিক মূল্যে সার কিনতে হয়।
কৃষকদের প্রশ্ন, নিয়মিত তদারকি না থাকায় ডিলাররা কী ভাবে এমন অনিয়ম করার সাহস পান ? স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের তদারকি ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ কৃষকরা।
কৃষকদের দাবি দ্রুত এই অনিয়মের তদন্ত সাপেক্ষে বিএডি সি ডিলার শফিকুল ট্রেডার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেও য়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
একই সঙ্গে গোছা বাজারে নিয়মিত সার সরবরাহ ও সঠিক সময়ে দোকান খোলার সুব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্ব তন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এবিষয়ে জানতে চাইলে ডিলার শফিকুল ইসলাম এসব অভি যোগ অস্বীকার করে বলেন,তার বিরুদ্ধে উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে একটি গোষ্ঠী এসব অপপ্রচার করছে।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম বলেন,লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।#
About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

বিএডিসির সার ডিলারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ  

Update Time : 08:25 pm, Wednesday, 23 September 2026