ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি। এই সরকা র সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার।
তাই আমরা ব্যার্থ হব না। আমরা দেশকে নতুন করে ঢেলে সাজাবো। ব্যার্থতার জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে জঞ্জাল পরিস্কার করে নতুন বাংলাদেশ তৈরী করব বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধু রী।
শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপন শেষে সাং বাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন, আর্থিক প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান ধংস করা হয়েছিলো। সেগুলো নতুন জাগানোর চেষ্টা করা হচ্ছে।
আমরা সেই জায়গাগুলোতে কাজ করছি। এদেশের সংস্কৃতি রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের কাজ চলছে।
জেলার শিল্পকলা একাডেমীতে নতুন করে সুস্থ ধারার যাত্রা আবারো শুরু হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিগত দিনে র অশ্লীল যাত্রা বাদ দিয়ে জীবনমুখী যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ মাদক সমস্যার বৈশ্বিক অবস্থা: চল মান সংকট, নতুন নতুন প্রতিবন্ধকতা এবং তা মোকাবে লায় প্রয়োজন উদ্ভাবনী পদক্ষেপ’ এই প্রতিপাদ্যে ঝিনাই দহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশা সকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. হাশে ম আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অ ন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে মাদকমুক্ত সমাজ গঠনে আ ইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সকলে র সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
এছাড়া মাদক বিরোধী দিবসে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ‘মাদক মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে চাই’ এ শ্লোগানে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মদিক বিরোধী এই র্যালিতে জামায়াতের যুব বিভাগের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

Reporter Name 



















