Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিএমডিএ’র ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিত করার পরিকল্পনা

  • Reporter Name
  • Update Time : 11:20 pm, Tuesday, 29 September 2026
  • 57 Time View
আলিফ হোসেন,তানোরঃ
বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থাকে আরো আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বি এমডিএ) আওতাধীন গভীর নলকূপগুলো পর্যায়ক্রমে সৌর বিদ্যুৎচালিত পাম্পে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন।
সোমবার (২৮সেপ্টেম্বর) বিএমডিএর প্রধান কার্যালয়ে কর্ম কর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান।
সভায় বিএমডিএর নির্বাহী পরিচা লক প্রকৌশলী  জাহাঙ্গীর আলম খানসহ (গ্রেড-২) সংস্থার বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তা রা উপস্থিত ছিলেন। বিএমডিএ চেয়ারম্যান বলেন, সরকার সারাদেশে পরিবেশবান্ধব সৌর বিদ্যুতের ব্যবহার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছে।
এই লক্ষ্য অর্জনে বরেন্দ্র অঞ্চলের প্রায় ১৫ হাজার গভীর নলকূপকে ধাপে ধাপে সৌরচালিত পাম্পে রূপান্তরের উদ্যো গ নিতে হবে।
এর ফলে একদিকে যেমন প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পরিচালনা ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে, অন্যদিকে উৎপাদিত অতিরি ক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে দেশের সার্বিক বিদ্যুৎ উৎ পাদনে অবদান রাখা যাবে। একই সঙ্গে কৃষকের সেচ খরচ হ্রাস পাবে, সময়মতো সেচ নিশ্চিত হবে এবং কৃষি উৎপাদন আরও টেকসই রূপ নেবে।
কৃষি ব্যবস্থার সুষম উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি আরো জানান, বরেন্দ্র অঞ্চলের ১৬টি জেলায় চাহিদা ও অগ্রাধিকা র বিবেচনা করে ছোট ছোট প্রকল্প গ্রহণ করা হবে, যেন কো নো এলাকার জমি পানির অভাবে অনাবাদি না থাকে।
বরেন্দ্র অঞ্চলের মেগা প্রকল্প ও নদী কেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন কাজ এগিয়ে চলছে উল্লেখ করে তিনি মাঠ পর্যায়ের প্রয়োজ নীয়তার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় বিএমডিএ’র নির্বাহী পরিচালক প্রকৌশ লী জাহাঙ্গীর আলম খান আসন্ন সেচ মৌসুম শুরুর আগেই বন্ধ থাকা সমস্ত গভীর নলকূপ দ্রুত মেরামত করে সচল করার তাগিদ দেন।
একই সঙ্গে পানি ও জ্বালানির অপচয় রোধ করে আধুনিক সেচ ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রকৌশলী ও কর্মকর্তাদের সরে জমিনে কাজ করার আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌ শলী ড. মো. আবুল কাসেম, সচিব মেহেদী হাসান, বিভিন্ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।#

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

বিএমডিএ’র ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিত করার পরিকল্পনা

Update Time : 11:20 pm, Tuesday, 29 September 2026